বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০৩:১৮ পিএম
অনলাইন সংস্করণ

আইনি জটিলতায় পড়তে যাচ্ছেন শিল্পা 

আইনি জটিলতায় পড়তে যাচ্ছেন শিল্পা। ছবি সংগৃহীত
আইনি জটিলতায় পড়তে যাচ্ছেন শিল্পা। ছবি সংগৃহীত

স্বামী রাজ কুন্দ্রার পর্ন ভিডিও বাণিজ্য নিয়ে বেকায়দায় ছিলেন শিল্পা শেঠি। সেসব এখন অতীত। সেসময় এই বলিউড অভিনেত্রীর স্বামীর বিরুদ্ধে অভিযোগ ও জেলে যাওয়া কেন্দ্র করে উত্তাল ছিল ইন্ডাস্ট্রি।

আবারও স্বাভাবিক জীবনে ফিরেছেন শিল্পা। তবে ফের বিপাকে পড়লেন এই বলি সুন্দরী। এবার মুম্বাইয়ে শিল্পার রেস্তোরাঁর বাইরে থেকে চুরি হলো বিলাসবহুল গাড়ি। এ জন্য থানায় মামলা পর্যন্ত হয়েছে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, ৮০ লাখ রুপির একটি বিএমডব্লিউ গাড়ি চুরি হয়েছে অভিনেত্রীর রেস্তোরাঁর সামনে থেকে। গাড়িটির মালিক রুহান ফিরোজ খান মুম্বাইয়ের একজন ব্যবসায়ী।

জানা গেছে, ঘটনার সময় সেখানকার কর্মীরাই বিল্ডিংয়ের বেসমেন্টে গাড়িটি পার্ক করেছিল। আর সেই দামি গাড়ি পার্ক করার পর প্রায় এক মিনিটের মধ্যে একটি কালো জিপে দুজন ব্যক্তি পার্কিং এলাকার বেসমেন্টে পৌঁছান। এদিন ভোর ৪ টায় রেস্তোরাঁ বন্ধ হওয়ার পর গাড়ির মালিক রুহান বেসমেন্ট কর্মীদের গাড়ি নিয়ে আসতে বলেন। কিন্তু সেখানে আর গাড়িটি খুঁজে পাওয়া যায়নি। বুঝতে কারও বাকি থাকে না গাড়িটি চুরি হয়ে গেছে। সিসিটিভি ফুটেজে গাড়ি চুরির ঘটনা ধরা পড়েছে।

মামলার পর রুহানের আইনজীবী আলি কাশিফ জানান, গাড়ি চুরির বিষয়টি নিয়ে হাইকোর্টে যাবেন তিনি। এছাড়া নিরাপত্তার ত্রুটি নিয়েও প্রশ্ন তোলেন এবং নির্ধারিত সময়ের পর রেস্তোরাঁ খোলা রাখার জন্যও মামলা করবেন বলেও জানান।

ওই রেস্তোরাঁয় প্রকাশ্যে মদ পরিবেশন করাকে আইন লঙ্ঘন বলেও অভিহিত করেছেন আইনজীবী আলি কাশিফ। এ ঘটনায় আইনি জটিলতায় পড়তে যাচ্ছেন শিল্পা তা বলা অপেক্ষা রাখে না। তবে বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X