বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ০১:১৯ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ০৭:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া নায়ক প্রভাস

অভিনেতা প্রভাস। ছবি: সংগৃহীত
অভিনেতা প্রভাস। ছবি: সংগৃহীত

‘বাহুবলি’ সিনেমা দিয়ে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন প্রভাস। এরপর আর যেন থেমে নেই তার ক্যারিয়ারের চাকা। একের পর এক কাজ করে যাচ্ছেন নতুন সব সিনেমায়। পারিশ্রমিক বাড়িয়ে নিজেকে নিয়ে গেছেন সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া তারকা তালিকায়। হাতেও রয়েছে বেশ কয়েকটি সিনেমা।

প্রতিটি সিনেমার জন্য এখন প্রায় ২০০ কোটি ভারতীয় রুপি পারিশ্রমিক নিচ্ছেন প্রভাস। খবর: সিয়াসাত ডটকম

ভারতীয় এই গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রভাস তার পরবর্তী তিনটি সিনেমা থেকে মোট ৬০০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন। এর মানে, প্রতি সিনেমার জন্য তার পারিশ্রমিক দাঁড়াচ্ছে ২০০ কোটি রুপি, যা ভারতীয় অভিনেতাদের মধ্যে সর্বোচ্চ।

এর আগে আল্লু অর্জুন ‘পুষ্পা’ সিনেমার জন্য ২৬০ কোটি রুপি নিলেও সেই পারিশ্রমিকের মধ্যে প্রফিট-শেয়ারও অন্তর্ভুক্ত ছিল। তবে প্রভাস, কেবল পারিশ্রমিক হিসেবেই নিচ্ছেন ২০০ কোটি ভারতীয় রুপি।

কেজিএফ’ ও ‘কান্তারা’-এর মতো সফল সিনেমা নির্মাণের জন্য প্রশংসিত হোমবালে ফিল্মস প্রভাসকে নিয়ে তিনটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছে। এই সিনেমাগুলো পরপর ২০২৬, ২৭ এবং ২৮ সালে মুক্তি পাবে বলে পরিকল্পনা করছেন নির্মাতারা। প্রথম সিনেমাটি হবে ‘সালার টু’, যার পরিচালনায় থাকবেন প্রশান্ত নীল। বাকি দুটি সিনেমার নাম ও পরিচালক এখনও চূড়ান্ত হয়নি, তবে লোকেশ কঙ্গরাজ ও প্রশান্ত ভার্মা তাদের পরিচালনা করতে পারেন বলে শোনা যাচ্ছে।

প্রভাসের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘কল্কি ২৮৯৮এডি’। যা এখন পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে প্রায় ১২০০ কোটি ভারতীয় রুপি। এর আগে ২০২৩ সালে মুক্তি পেয়েছিল ‘সালার’। যেটি বিশ্বব্যাপী আয় করেছিল ৭০০ কোটি ভারতীয় রুপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১০

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১১

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১২

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৩

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৪

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

১৫

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

১৭

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

১৮

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

১৯

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

২০
X