কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৯ এএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২ পিএম
অনলাইন সংস্করণ

অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার (ভিডিও)

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রী শোবিতা শিবন্না। ছবি : সংগৃহীত
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রী শোবিতা শিবন্না। ছবি : সংগৃহীত

ভারতের হায়দরাবাদে নিজের বাসা থেকে উদ্ধার করা হয়েছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রী শোবিতা শিবন্নার মরদেহ।

রোববার (১ ডিসেম্বর) স্থানীয় পুলিশ জানিয়েছে, তেলেঙ্গানার রাঙ্গারেড্ডির কোন্ডাপুরে নিজের অ্যাপার্টমেন্ট থেকে শোবিতা শিবন্নার ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়।

পুলিশ জানান, প্রাথমিকভাবে এই মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। শোবিতার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গান্ধী হাসপাতালে পাঠানো হয়। যদিও এই মৃত্যুর পেছনে সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। সেই ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গাছিবাউলি থানার পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তেলেঙ্গানার রাঙ্গারেড্ডির বাসিন্দা কন্নড় অভিনেত্রী শোবিতা শিবন্নাকে কোন্ডাপুরে তার নিজের অ্যাপার্টমেন্টেই মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বাড়ি গাছিবোলি থানা এলাকার মধ্যে পড়ে। প্রাথমিকভাবে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, কন্নড় সিনেমা ও টেলিভিশনে নিয়মিত কাজ করছিলেন শোবিতা। তিনি বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমা হলো - ইরাডোন্ডলা মুরু, এটিএম: অ্যাটেম্পট টু মার্ডার, ওন্ধ কাথে হেলা, জ্যাকপট এবং বন্দনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X