কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:২১ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

সুপারস্টার আল্লু অর্জুন গ্রেপ্তার

ভারতের জনপ্রিয় সুপারস্টার আল্লু অর্জুন। ছবি : সংগৃহীত
ভারতের জনপ্রিয় সুপারস্টার আল্লু অর্জুন। ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে গ্রেপ্তারের পর চিক্কদপল্লি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার অভিনীত ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। গত ৪ ডিসেম্বর ছবিটির হায়দরাবাদের আরটিসি ক্রসরোডসের চিক্কদপল্লির সন্ধ্যা থিয়েটারে রাত সাড়ে ৯টায় প্রিমিয়ার ছিল। এ সময় সবাইকে চমকে দিতে হাজির হন তিনি। আর সেখানেই ঘটে যায় এক বিপত্তি।

প্রিমিয়ারে অর্জুন হাজির হওয়ায় ভিড়ে থিয়েটারে দম বন্ধ পরিস্থিতির তৈরি হয়। এ সময় দর্শকরা তাকে একপলক দেখতে হুড়োহুড়ি শুরু করেন। একপর্যায়ে ধাক্কাধাক্কির মধ্যে পড়ে রেবতী নামের এক নারী ও তার ছেলে পদপিষ্ঠ হন। এতে করে জ্ঞান হারিয়ে ফেলেন শিশুটি। সঙ্গে সঙ্গে তাকে দুর্গা ভাই দেশমুখ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে চিক্কদপল্লি পুলিশ স্টেশনে অর্জুন, তার দেহরক্ষী ও সিনেমা হলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

পরিবারের দাবি, অর্জুনের আগমনের বিষয়ে আগাম খবর দেওয়া হয়নি। এমনকি হলে নিরাপত্তাজনিত কোনো পদক্ষেপও নেওয়া হয়নি।

সংবাদমাধ্যম জানিয়েছে, ভক্তের মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করেন দক্ষিণের এ সুপারস্টার। এমনকি তাদের পরিবারকে ২৫ লাখ রুপি অর্থ সহায়তার ঘোষণা দেন তিনি। এ ঘটনার আটদিন পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশেহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১০

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১১

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১২

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৩

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৪

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৫

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৬

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৮

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১৯

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

২০
X