বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০১:০০ পিএম
অনলাইন সংস্করণ

ধুম ৪-এ রণবীর

রণবীর কাপুর। ছবি: সংগৃহীত
রণবীর কাপুর। ছবি: সংগৃহীত

বলিউডের চকলেট বয়খ্যাত অভিনেতা রণবীর কাপুর। যিনি মিষ্টি হাসি ও সিনেমায় রোমান্টিক অভিনয় দিয়ে জয় করে নিয়েছেন লাখো ভক্তের হৃদয়। একাধিক জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার দিয়ে শীর্ষে রয়েছেন এ অভিনেতা। বর্তমানে ব্যস্ত সময় পার করছেন তিনি। ২০২৬ সালের এপ্রিলে শুটিং করতে চলেছেন বহুল প্রতীক্ষিত ‘ধুম-৪’ সিনেমাতে। খবর: বলিউড হাঙ্গামা।

বলিউড হাঙ্গামা সূত্রে জানা যায়, ওয়াইআরএফের এ অ্যাকশন ফ্র্যাঞ্চাইজিতে রণবীর কাপুর নতুন এবং রোমাঞ্চকর একটি চরিত্রে অভিনয় করবেন, যা হবে তার প্রথম উপস্থিতি এ ব্লকবাস্টার সিরিজে। বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে এবং পাশাপাশি ছবিটির জন্য দুটি নারী প্রধান চরিত্র এবং একজন খলনায়ক বাছাইয়ের কাজ চলমান।

গণমাধ্যমটির সূত্রে আরও জানা যায়, রণবীর ধুম-৪ সিনেমায় বড় রূপান্তরের মাধ্যমে যাবেন। এজন্য প্রোডাকশন টিম অভিনেতার জন্য বিভিন্ন লুক অনুসন্ধান করছে, যা দর্শকদের মধ্যে এ ফ্র্যাঞ্চাইজি নিয়ে একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করবে।

মনীষ শর্মার পরিচালনায় নির্মিত হতে যাওয়া এ সিনেমায় রণবীরের পাশাপাশি অভিনয় করছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চনসহ আরও অনেকে। সিনেমাটি ২০২৬ সালে মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে। এদিকে রণবীর কাপুর নিতেশ তিওয়ারির পরিচালনায় ‘রামায়ণ’ সিনেমায় রাম চরিত্রে অভিনয় করছেন। এতে তার পাশাপাশি সাই পল্লবী ও যশসহ আরও অনেকে অভিনয় করছেন। চলতি বছর দিওয়ালিতে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ ছাড়া এই অভিনেতা বর্তমানে সঞ্জয় লীলা বানসালির সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শ্যুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমায় তার পাশাপাশি অভিনয় করছেন আলিয়া ভাট, ভিকি কুশলসহ আরও অনেকে। এটি ২০২৬ সালের মার্চে মুক্তি পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১০

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১১

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১২

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৩

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৪

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৫

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৬

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৭

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৮

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৯

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

২০
X