বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

৪ বছর পর আবারো একসঙ্গে নাগা-পল্লবী

নাগা চৈতন্য ও সাই পল্লবী। ছবি : সংগৃহীত
নাগা চৈতন্য ও সাই পল্লবী। ছবি : সংগৃহীত

ফের পর্দায় নাগা চৈতন্য ও সাই পল্লবী জুটি। প্রতীক্ষার প্রহর ভেঙে অবশেষে মুক্তি পেল এই জুটির অভিনীত ‘থান্ডেল’ সিনেমার ট্রেলার। নেট দুনিয়ায় মুক্তির পর দর্শকমহলে দারুণ সাড়া ফেলে ট্রেলারটি। এমনকি প্রশংসায় ভাসছেন ছবির কলাকুশলীরাও।

চান্দু মন্ডেটির পরিচালনায় নির্মিত ‘থান্ডেল’ চলচ্চিত্রটি ভারতের শ্রীকাকুলামের জেলেদের বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নির্মিত, যারা মাছ ধরার সময় দুর্ঘটনাক্রমে পাকিস্তানের জলসীমায় প্রবেশ করে এবং আটক হয় পাকিস্তানি বাহিনীর হাতে।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এই সিনেমার ২ মিনিট ২৩ সেকেন্ডের ট্রেলারটিতে নাগা ও সাইয়ের চরিত্রগুলোর মধ্যে গভীর বন্ধন দেখা যায়। তবে, গ্রামের লোকরা তাদের সম্পর্ক নিয়ে গুজব ছড়াতে থাকে। একদিন রাজু (নাগা চৈতন্য) মাছ ধরার জন্য ভারত জলসীমা পেরিয়ে পাকিস্তান জলসীমায় গেলে বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হয়। এরপর তাকে আটক করে পাকিস্তানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিদেশের মাটিতে আটক থাকলেও রাজু দেশপ্রেমে অটল থাকেন এবং পরবর্তী সময়ের পরিক্রমায় সে একজন শক্তিশালী নেতা হিসেবে আবির্ভূত হয়। এভাবেই এগোতে থাকে ছবিটির কাহিনি।

চলচ্চিত্রটিতে নাগা চৈতন্য ও সাই পল্লবীর পাশাপাশি অভিনয় করেছেন সন্দীপ বেদ, কিশোর রাজু বশিষ্ঠ, শিবা আলাপতিসহ আরও অনেকে। এদিকে নাগা চৈতন্য ও সাই পল্লবী জুটিকে সবশেষ দেখা যায় ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘লাভ স্টোরি’ সিনেমায়। ছবিটি পরিচালনা করেছিলেন শেখর কামুলা। ৩০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই সিনেমা ভারতীয় বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। তবে দীর্ঘ চার বছর পর সিনে-পর্দায় এই জুটিকে দেখে বেশ উচ্ছ্বাসিত দর্শকরা। থান্ডার সিনেমাটিও এ বছর বক্স অফিসে দারুণ সাড়া ফেলবে বলে মনে করছেন সিনে-বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১০

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১১

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১২

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৩

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৪

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৫

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৬

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৮

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৯

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

২০
X