বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

আলোর মুখ দেখেনি মাওরার চুক্তিবদ্ধ ৩ সিনেমা

মাওরা হোসেন । ছবি : সংগৃহীত
মাওরা হোসেন । ছবি : সংগৃহীত

২০১৬ সালে মুক্তি প্রাপ্ত সানাম তেরি কাসাম চলচ্চিত্রে মাওরা হোসেন সারুর চরিত্রে অভিনয় করে বি-টাউনে বেশ সাড়া ফেলেছিলেন। যদিও তার অভিনীত প্রথম ছবিটি মুক্তির শুরুতে বক্স অফিসে তেমন সাফল্য পায়নি, তবে সাম্প্রতিক পুনঃমুক্তির পর বক্স অফিসে এটি দারুণ সাফল্য অর্জন করেছে। কিন্তু খুব কম মানুষই জানেন যে সানাম তেরি কাসাম’-এর পর মাওরা তিনটি ভারতীয় ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন, তবে বিভিন্ন কারণে সেগুলো আর আলোর মুখ দেখেনি।

ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার এক সাক্ষাৎকারে, মাওরাকে তার পরবর্তী তিনটি ভারতীয় ছবিতে স্বাক্ষর করার বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে অভিনেত্রী জানান, তিনি ছবিগুলোর কাজ শুরু করেছিলেন, তবে কিছু কারণে তাকে সরে আসতে হয়।

তিনি আরও জানান, যেহেতু সেই প্রকল্পগুলোর অংশ হতে পারেননি, তাই সেগুলো নিয়ে কথা বলতে একেবারেই আগ্রহী নন মাওরা।

এদিকে সানাম তেরি কাসাম ২’-এ অভিনয়ের সম্ভাবনা নিয়ে অভিনেত্রী তার মতামত শেয়ার করেন।

মাওরা জানিয়েছেন, চরিত্রটিতে আবার ফিরতে তিনি আগ্রহী রয়েছেন, তবে অন্য কেউ যদি এই চরিত্রে অভিনয় করে তাতেও সমান খুশি হবেন এই সুন্দরী

অভিনেত্রী বিশেষ করে এই ছবিটির প্রযোজক দীপক মুকুটের প্রশংসা করেছেন এবং তার সাফল্যের জন্য শুভকামনা জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে, সিক্যুয়েলটি আগেরটির চেয়েও বেশি সাফল্য অর্জন করবে, সেটাতে অভিনেত্রী থাকুন বা না থাকুন।

অন্যদিকে, ইন্ডিয়া ফোরামস কে দেওয়া এক সাক্ষাৎকারে চলচ্চিত্র নির্মাতা রাধিকা রাও এবং বিনয় সপ্রু জানান যে, সানাম তেরি কসম শুরু থেকেই দুই পর্বের গল্প হিসেবে পরিকল্পনা করা হয়েছিল।

তারা নিশ্চিত করেছেন, এই সিক্যুয়েলের কাজ চলছে এবং ইন্দর এর গল্পকে এগিয়ে নেওয়ার জন্য পরিকল্পনা চলছে।

ব্যক্তিগত জীবনে, মাওরা হোসেন সম্প্রতি আমির গিলানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১০

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১১

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১২

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৩

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৪

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৫

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৬

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৭

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৮

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৯

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

২০
X