বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৫, ০৭:৩৫ পিএম
আপডেট : ২১ মে ২০২৫, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ঘনিষ্ঠ দৃশ্যে সুস্মিতাকে আপত্তিকর স্পর্শ, অতঃপর

সুস্মিতা সেন । ছবি : সংগৃহীত
সুস্মিতা সেন । ছবি : সংগৃহীত

১৯৯৪ সালে মিস ইউনিভার্সের মুকুট জিতে ভারতের নাম উজ্জ্বল করেছিলেন সুস্মিতা সেন। বলিউডে ঝলমলে যাত্রা, একের পর এক সিনেমায় সফল উপস্থিতি, আর ব্যক্তিত্বে তিনি জয় করেছিলেন লক্ষ-কোটি হৃদয়। কিন্তু রূপ-গুণের আভা ঢাকা দিতে পারেনি বাস্তবের এক ভয়ংকর অভিজ্ঞতাকে। অভিনেত্রী এবার নিজেই ফাঁস করলেন, সহঅভিনেতার হাতে যৌন হেনস্থার শিকার হওয়ার বিষয়টি।

ভারতীয় এক গণমাধ্যমে অভিনেত্রী জানান, সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন সুস্মিতা। সেই সহঅভিনেতা নাকি আপত্তিকর ভঙ্গিতে স্পর্শ করেছিলেন তাকে। ২০০৬ সালে একটি ছবির শুটিংয়ে অভিনয় করতে গিয়ে এই অভিজ্ঞতা হয়েছিল সুস্মিতার।

সুস্মিতার অভিযোগ, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে নাকি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন সেই অভিনেতা। তার খেয়াল ছিল না, শুটিং হচ্ছে। সঙ্গে সঙ্গে সেই ঘর থেকে বেরিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। অভিনেত্রীর দাবি ছিল, অভিনেতা তাকে আপত্তিকর ভঙ্গিতে স্পর্শ করেছেন। যদিও সেই অভিনেতা জানিয়েছিলেন, তিনি ইচ্ছাকৃত কিছু করেননি। ভুল বোঝাবুঝির কারণে সুস্মিতার এমন মনে হয়েছে।

সহঅভিনেতার আচরণের কথা ছবির পরিচালককেও জানিয়েছিলেন সুস্মিতা।

সেসময় পরিচালক সুস্মিতাকে বুঝিয়ে বলেছিলেন, নেহাতই ভুল বোঝাবুঝির কারণ এমন কিছু ঘটেছে। সুস্মিতাও যেন আর এক বার বিবেচনা করে দেখেন এবং অভিনেতার সঙ্গে সবটা মিটমাট করে নেন।

এদিকে এই ছবিতে অন্য এক অভিনেতার সঙ্গে চুম্বনদৃশ্য ছিল সুস্মিতার। ছবির প্রচারের সময়ে সেই অভিনেতা সব জায়গায় গিয়ে বলেছিলেন, এই দৃশ্যের জন্য নাকি ৩৬টি টেক দিতে হয়েছিল তাদের। এর পরে ফের চটে যান সুস্মিতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১০

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১১

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১২

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৩

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৪

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৫

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৮

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৯

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

২০
X