বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৮:১৬ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৫, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

৩০ বছরের বড় অভিনেতার বিপরীতে এবার শ্রীলীলা

অভিনেতা পাওয়ান কল্যাণ ও শ্রীলীলা। ছবি : সংগৃহীত
অভিনেতা পাওয়ান কল্যাণ ও শ্রীলীলা। ছবি : সংগৃহীত

দক্ষিণের তারকা অভিনেতা পবণ কল্যাণ অভিনীত বহুল প্রতীক্ষিত তেলেগু ছবি ‘উস্তাদ ভগত সিং’-এর শুটিং শিগগিরই ফের শুরু হতে যাচ্ছে। এ সিনেমায় যুক্ত হতে যাচ্ছেন দক্ষিণের আরেক জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা। এই নায়িকার থেকে পাওয়ান ৩০ বছরের বড়।

সিনেমায় এ নায়িকার যুক্ত হওয়া নিয়ে একটি ঘনিষ্ঠ সূত্র ভারতীয় গণমাধ্যমে জানিয়েছে, শ্রীলীলা বর্তমানে ‘উস্তাদ ভগত সিং’ সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এ সিনেমা দিয়ে প্রথমবারের মতো পাওয়ান কল্যাণের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ১০ জুন থেকে টানা এক মাস শুটিং চলবে। হরীশ শঙ্কর পরিচালিত সিনেমাটি এরই মধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে এবং এটি ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

‘উস্তাদ ভগত সিং’ মূলত থালাপতি বিজয় অভিনীত ‘থেরি’ ছবির অফিসিয়াল তেলেগু রিমেক। পরিচালক হরীশ শঙ্কর এ ছবিতে এক প্রাক্তন আইপিএস অফিসারের গল্প তুলে ধরছেন, যিনি মেয়েকে নিয়ে শান্তিপূর্ণ জীবনযাপন করছিলেন। কিন্তু অতীতের শত্রুরা যখন তার সামনে ফিরে আসে, তখন মেয়েকে রক্ষা করতে আবারও তাকে লড়াইয়ে নামতে হয়। অন্যদিকে, পাওয়ান কল্যাণকে শিগগির বড় পর্দায় দেখা যাবে ‘হরি হরা বীর মাল্লু’ ছবিতে। কৃষ জাগারলামুডি ও এ এম জ্যোতি কৃষ্ণা পরিচালিত এ ঐতিহাসিক অ্যাকশন ছবিটি মুক্তি পাবে ১২ জুন। ছবিতে ববি দেওল, নিধি আগরওয়াল, নারগিস ফখরি, নোরা ফতেহিসহ একাধিক তারকার মুখ দেখা যাবে।

এ ছাড়া শ্রীলীলার ঝুলিতেও রয়েছে একাধিক বড় প্রজেক্ট। তার আসন্ন ছবিগুলোর মধ্যে রয়েছে ‘জুনিয়র’, ‘ম্যাস যাত্রা’ এবং হিন্দি সিনেমা ‘আশিকি-৩’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

ছাতার ভেতর বোমাকাণ্ড / বোতামে চাপ লাগলেই ঘটত ভয়ানক এক ঘটনা, বেড়িয়ে এলো নতুন তথ্য

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

১০

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

১১

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

১২

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

১৩

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৪

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

১৫

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

১৬

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১৭

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৮

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

১৯

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

২০
X