বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

এবার রণবীরের নায়িকা হচ্ছেন শ্রীলীলা

রণবীর সিং ও শ্রীলীলা । ছবি : সংগৃহীত
রণবীর সিং ও শ্রীলীলা । ছবি : সংগৃহীত

দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা শ্রীলীলা এবার বলিউডে আরও বড় চমক দিতে চলেছেন। কার্তিক আরিয়ানের সঙ্গে রোমান্সের পর দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী এবার জুটি বাঁধছেন দুই শক্তিশালী তারকা রণবীর সিং ও ববি দেওলের সঙ্গে। সিনেমার নাম এখনো গোপন, তবে বলিউডের এই বহুল প্রতীক্ষিত এই ছবি ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে উত্তেজনা তৈরি করেছে। আর শ্রীলীলার যুক্ত হওয়ায় সে উত্তেজনায় যেন নতুন মাত্রা যোগ হয়েছে।

ফিল্মফেয়ার সূত্রে জানা যায়, রণবীর সিং, ববি দেওল এবং শ্রীলীলা, এই তিন তারকাই নিজেদের চরিত্রের জন্য নিজেকে নতুন করে গড়ছেন। এটি এমন এক প্রকল্প, যা তাদের অভিনয় জীবনে নতুন মাত্রা যোগ করতে চলেছে। যদিও সিনেমাটি নিয়ে অফিসিয়ালি কিছু ঘোষণা করা হয়নি, তবে এটুকু স্পষ্ট যে এই নতুন জুটি নিয়ে দর্শক মনে জোরদার প্রত্যাশা তৈরি হয়েছে।

সম্প্রতি অনলাইনে ফাঁস হওয়া কিছু ছবিতে ববি দেওলকে দেখা যায় একেবারে নতুন ও আগের চেয়ে অনেক বেশি রগচটা লুকে। এতে করে ছবিটির ব্যাপ্তি ও আকার নিয়ে জল্পনা আরও তীব্র হয়েছে।

এদিকে রণবীর সিং এবার ‘জাওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলির সঙ্গে একটি বড় বাজেটের বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন। এই বিজ্ঞাপনচিত্রে রণবীরের সঙ্গে থাকছেন ববি দেওল, শ্রীলীলা এবং কমেডির শক্তিশালী মুখ রাজপাল যাদব। বিজ্ঞাপনটি একটি “অ্যাকশন-কমেডি এনসেম্বল”, যেখানে থাকবে অ্যাটলির নিজস্ব স্টাইলের স্ট্যান্ট ও চমকপ্রদ ভিজ্যুয়াল। সবমিলিয়ে এটি হতে যাচ্ছে এক দৃষ্টিনন্দন অভিজ্ঞতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X