বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সিদ্ধার্থের বিপরীতে শ্রীলীলা

সিদ্ধার্থ ও শ্রীলীলা । ছবি : সংগৃহীত
সিদ্ধার্থ ও শ্রীলীলা । ছবি : সংগৃহীত

টলিউডের গ্ল্যামার কুইন থেকে এখন পুরো ভারতীয় সিনে-ইন্ডাস্টির চোখের মণি শ্রীলীলার উত্থান যেন সিনেমার চেয়েও নাটকীয়। ‘গুন্টুর কারাম’-এর তুফান তোলা ‘কুর্চি মাদাথাপেট্টি’ গানে তার উপস্থিতি মন কেড়েছিলো কোটি ভক্তের। এরপর ‘পুষ্পা ২ : দ্য রুল’ এর ‘কিসসিকি’ গানের মাধ্যমে আবারও ঝড় তুলেন এই সুন্দরী। বলিউডে এখনও তার আনুষ্ঠানিক অভিষেক না হলেও, তার জনপ্রিয়তার ঢেউ ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে অভিনয় করতে চলেছেন শ্রীলীলা।

ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা সূত্রে জানা যায়, সম্প্রতি শ্রীলীলাকে দেখা যায় নামি প্রযোজক মহাবীর জৈনের সঙ্গে, যার ফলে বলিউডের অন্দরে শুরু হয়েছে নতুন গুঞ্জন—তারা কি একসঙ্গে কোনো বড় প্রজেক্টে কাজ করতে চলেছেন? এদিকে প্রযোজক মহাবীর জৈনের তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, আনন্দ এল রাই স্যারের জাদু ও শ্রীলীলার সৌন্দর্য ও মেধার সংমিশ্রণ দেখতে চাই। তিনি এমন এক প্রতিভা, যিনি আগামী দিনের সুপারস্টার হওয়ার পথে।

এখন সিনেপ্রেমীদের মনে প্রশ্ন, এই আসন্ন ছবিতে কি শ্রীলীলাকে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখতে যাচ্ছি? জল্পনা যতই বাড়ছে, ভক্তদের উত্তেজনার পারদ ততই চড়ছে।

শ্রীলীলা বর্তমানে অনুরাগ বসুর পরিচালনায় আশিকি ৩ সিনেমায় কাজ করছেন। যেখানে তাকে কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে। ইতোমধ্যে ছবিটির ফার্স্ট লুক টিজার প্রকাশ পেয়েছে। যা দেখে বেশ উচ্ছ্বাসিত দর্শকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X