কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

শাহরুখের নতুন রূপে উচ্ছ্বসিত ভক্তরা

 শাহরুখ খান । ছবি : সংগৃহীত
 শাহরুখ খান । ছবি : সংগৃহীত

ফ্যাশনের রাজপথে ইতিহাস গড়ে কিছুদিন আগেই মেট গালার নীল গালিচায় হেঁটেছিলেন বলিউডের কিং শাহরুখ খান। নিউইয়র্কের জমকালো সেই সন্ধ্যায় তার রাজকীয় উপস্থিতি যেন সময়কে থমকে দিয়েছিল। তবে এবারআরও বড় চমক নিয়ে এলেন কিং খান। এক ভক্তের ক্যামেরায় ধরা পড়েছে শাহরুখের একেবারে ভিন্ন, নতুন ও অবাক করার মতো এক রূপ। আর সেই দৃশ্যেই এখন তোলপাড় পুরো নেটদুনিয়া।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, সাদা ভেস্ট, ডেনিম প্যান্ট, চোখে সানগ্লাস, মাথায় বিনি। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো তার পুরো শরীরজুড়ে ভয়ংকর ট্যাটুর ডিজাইন। দেখে মনে হবে যেন কোনো রহস্যময় যোদ্ধা তিনি। হোটেলের লবিতে সাহসী ভঙ্গিতে হেঁটে যাচ্ছেন, এক হাতে জনতাকে শুভেচ্ছা জানাচ্ছেন, সঙ্গে নিরাপত্তা বলয়ে তাকে ঘিরে রেখেছিল তার টিম।

এই ট্যাটু ও দাড়ি-বাইসেপে ভরপুর লুক নিয়ে নেটিজেনদের প্রশ্ন, এটাই কি আসন্ন ‘কিং’ ছবির জন্য শাহরুখের প্রস্তুতি? অনেকে তো বলেই ফেলেছেন, ‘এ লুকে বাদশাহ নয়, তিনি রীতিমতো রাজা।’

এখনই যেটুকু ঝলক দেখা গেছে, তাতেই শাহরুখের অনুরাগীরা তার নতুন রূপ দেখে বেশ উচ্ছ্বসিত। তাদের দাবি, নতুন ছবিতেই এই রূপে ফিরুন কিং খান।

আর এর চেয়েও বড় খবর,এই ‘কিং’ ছবির হাত ধরেই বড়পর্দায় অভিষেক হতে চলেছে শাহরুখ কন্যা সুহানা খানের। পরিচালনায় রয়েছেন অ্যাকশন-স্পেশালিস্ট সিদ্ধার্থ আনন্দ।

এ ছবিতে সুহানা ও শাহরুখ ছাড়াও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত এবং অভয় ভার্মা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১০

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১২

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১৩

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৪

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১৫

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৬

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৭

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৮

শোকেরও ছুটি নেই

১৯

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

২০
X