বিনোদন ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৯:৫২ এএম
অনলাইন সংস্করণ

শাহরুখ খানকে দেশ ছাড়ার পরামর্শ দিলেন পরিচালক

শাহরুখ খান ও অভিনব কাশ্যপ। ছবি : সংগৃহীত
শাহরুখ খান ও অভিনব কাশ্যপ। ছবি : সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খানকে নিয়ে বিরূপ মন্তব্য করায় বিপাকে পড়েছেন পরিচালক অনুরাগ কাশ্যপের ভাই ও নির্মাতা অভিনব কাশ্যপ। শাহরুখ খানকে নিয়ে চমকে দেওয়া মন্তব্যে তিনি বললেন, ‘শাহরুখের মুম্বাইয়ের বাড়ি ‘মান্নাত’, আর দুবাইয়ের বাড়ি ‘জান্নাত’—তাই এখন তার থাকা উচিত জান্নাতে, মান্নাতে নয়।‘ একথা বলেই যেন আগুনে ঘি ঢেলে দিলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল এই মন্তব্য, পাশাপাশি শুরু হয়েছে তীব্র সমালোচনার ঝড়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অভিনবের দাবি, এই দেশে থেকে চাওয়ার বা প্রার্থনার শেষ নেই, কিন্তু শাহরুখের ‘স্বর্গ’ যেহেতু দুবাইয়ে, তাই তার সেখানেই চলে যাওয়া উচিত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনব কাশ্যপ তার মন্তব্যের ব্যাখ্যা দেন। তিনি বলেন, ‘শাহরুখের দুবাইয়ের বাড়ির নাম জান্নাত। আর মুম্বাইয়ের বাড়ির নাম মান্নাত। এর অর্থ কী? অর্থাৎ এই দেশে থেকে শুধু প্রাপ্তির জন্য প্রার্থনা করেন। এই দেশে থেকে চাহিদার কোনো শেষ নেই। কিন্তু স্বর্গ অর্থাৎ জান্নাত হচ্ছে দুবাইয়ে। ওখানেই যদি স্বর্গ থাকে, তাহলে ভারতে আপনি কী করছেন?

অভিনব শাহরুখের সাম্প্রতিক একটি চলচ্চিত্রের সংলাপের প্রসঙ্গ টেনেও প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘শাহরুখের ছবিতে সংলাপ রয়েছে, 'ছেলের গায়ে হাত লাগানোর আগে বাবার সঙ্গে কথা বলো।” এ ধরনের মানুষকে কী বলব? সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে গিয়ে ওরা প্রাসাদ বানিয়েছেন। আমাদের কী যায় আসে ওদের সম্পত্তির পরিমাণ দিয়ে? ওরা কি আমাদের খেতে দেন? শাহরুখ নিঃসন্দেহে খুব ভালো কথা বলেন। কিন্তু ওর উদ্দেশ্যও মোটেই ভালো নয়।’

অভিনবের এমন মন্তব্যে শাহরুখ খানের ভক্তরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের দাবি, অভিনব কাশ্যপ যেহেতু বর্তমানে কোনো কাজ পাচ্ছেন না, তাই তিনি তারকাদের আক্রমণ করে আলোচনায় আসার চেষ্টা করছেন।

উল্লেখ্য, এর আগে অভিনব কাশ্যপ অভিনেতা সালমান খানকেও আক্রমণ করেন। বলেছিলেন, সালমানের পরিবারের সদস্যরা স্বাভাবিক মানুষ নন এবং তারা অপরাধ জগতের সঙ্গে জড়িত। এই ধরনের ধারাবাহিক মন্তব্যের কারণে অভিনব প্রায়ই বিতর্কের জন্ম দেন।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কন্টেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা

পরিমাপে কারচুপি, মহাখালীর তশোফা ফিলিং স্টেশনকে বড় জরিমানা

শরীয়তপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ইরান যুদ্ধ ঘিরে নতুন পরিকল্পনা প্রস্তুত করছে ইসরায়েল

স্পেনে ফারিণের বিশ্বকাপ উচ্ছ্বাস

খারকিভে আরও একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

হুমায়ূন আহমেদ স্মরণে ইউসিটিসির ড্রামা ক্লাবের মঞ্চে ‘নিমফুল’

মসজিদের প্রবেশপথে বাঁশের বেড়া, মুসল্লিদের ক্ষোভ

ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ / ‘শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপি’র ভূমিকা’ শীর্ষক উপস্থাপনায় বাহিনীর মহাপরিচালক

১০

বাঙালি নদীর ভয়াল ভাঙনে বিলীন হচ্ছে গ্রাম

১১

বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিস কক্ষে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী

১২

ব্যাংকের পাশাপাশি শক্তিশালী পুঁজিবাজারই টেকসই প্রবৃদ্ধির চাবিকাঠি

১৩

সচল হচ্ছে রাবি রেলওয়ে স্টেশন

১৪

জাপানে হাঁসফাঁস অবস্থা, তাপমাত্রা ছাড়াল ১০৪ ডিগ্রি ফারেনহাইট

১৫

পদ্মার ১১ কেজির ঢাই মাছ ৫৮ হাজারে বিক্রি

১৬

এবার রোনালদোর দেশে জেমসের সঙ্গে মঞ্চ মাতাবেন জায়েদ খান

১৭

রূপালী ব্যাংকের উদ্যোগ / ‘বাংলা কিউআর’ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচারণা

১৮

বাহরাইনে বাজছে সাইরেন, নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ

১৯

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

২০
X