বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০৭:৪১ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৫, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

দেবদাস সিনেমায় কত ফুটের শাড়ি পরে দৌড়েছিলেন ঐশ্বরিয়া

ঐশ্বরিয়া রায় বচ্চন । ছবি : সংগৃহীত
ঐশ্বরিয়া রায় বচ্চন । ছবি : সংগৃহীত

শরৎচন্দ্র চট্টপাধ্যায়ের সবচেয়ে চর্চিত উপন্যাস ‘দেবদাস’। এই উপন্যাসটি পড়েননি বা এটার ওপর ভিত্তি করে নির্মিত সিনেমা দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। জীবনের শেষ বেলায় ভালোবাসার মানুষ পারুকে একনজর দেখতে দেবদাসের যে পরিণতি হয়েছিল সে কাহিনীটি দশকের পর দশক এখনো চর্চিত হয় মানুষের মাঝে।

শরত্‍চন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বহু চর্চিত এই গল্প নিয়ে বাংলার পরিচালকদের মতোই ছবি তৈরি করেছিলেন পরিচালক সঞ্জয় লীলা বানশালী। ছবির শেষ দৃশ্যে ধুতি-পাঞ্জাবিতে অসুস্থ শাহরুখ প্রায় লুটিয়ে পড়েন পারুর শ্বশুরবাড়ির দরজার সামনে। খবর পেয়ে ছুটতে শুরু করেন পারু। ছবির যে দৃশ্যে পারু চরিত্রে ঐশ্বরিয়া রায় হাজারও বাধা পেরিয়ে লাল পাড় সাদা শাড়িতে তার দেবদাসের জন্য ছুটে আসছিলেন, সেটা ছিল এ ছবির অন্যতম জনপ্রিয় দৃশ্য। তবে জানেন ঠিক কতটা লম্বা ছিল এই শাড়ির আঁচল?

জানা যায়, এই শাড়িটি তৈরি করেছিলেন বলিউডের নামী কস্টিউম ডিজাইনার নীতা লুল্লা।

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে নীতা বলেন, শুটিংয়ের আগের দিন রাতে পরিচালক সঞ্জয় লীলা বানশালী মত বদল করেন। সেই কারণে তখন এই কস্টিউম তৈরি করতে হয় রাতারাতি। যে শাড়ি তৈরি হয়, সেটা ১৩ ফুট লম্বা ছিল। ১৩ ফুটের লম্বা শাড়ি পরে শট দেওয়ার কাজটাও সহজ ছিল না।

তিনি আরও বলেন, তবে শেষ মুহূর্তে সব কিছুর আয়োজন করা হলেও, পুরো টিমের কাজ যে আসাধারণ ছিল, তা নিয়ে সংশয় নেই। ঐশ্বরিয়া অভিনীত এই দৃশ্যটি ২০২৫-এও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তাই সেই দৃশ্যের কস্টিউম নিয়ে আজও আলোচনা হয় সিনেপ্রেমীদের মাঝে।

২০০২ সালে মুক্তি পায় সঞ্জয় লীলা বানশালীর পরিচালনায় নির্মিত সিনেমা ‘দেবদাস’। এ ছবিতে ঐশ্বরিয়া রায়ের পাশাপাশি অভিনয় করেছেন শাহরুখ খান, মাধুরী দীক্ষিত, জ্যাকি শ্রফসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১০

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১২

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৩

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৫

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৬

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৭

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৮

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৯

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

২০
X