বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৪:৪৫ পিএম
আপডেট : ২২ জুন ২০২৫, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

বিরল রোগের কারণে বিয়ে করছেন না সালমান

সালমান খান । ছবি : সংগৃহীত
সালমান খান । ছবি : সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খান এবার লড়ছেন জীবনের সবচেয়ে কঠিন লড়াই। পর্দায় দুর্ধর্ষ অ্যাকশন হিরোর ভূমিকায় যিনি বরাবরই ছিলেন নির্ভীক, বাস্তব জীবনে এবার তাকে লড়তে হচ্ছে সবচেয়ে ভয়ংকর শত্রু, নিজের শরীরের বিরুদ্ধেই। নার্ভ ও মস্তিষ্কে বাসা বেঁধেছে একাধিক বিরল ও জটিল রোগ। যার মধ্যে রয়েছে ট্রাইজেমিনাল নিউরোলজিয়া, এভি ম্যালফর্মেশন এবং অ্যানেউরিজম। রোগগুলো যে কোনো সময় তাকে ঠেলে দিতে পারে মৃত্যুর মুখে। এমনটিই জানালেন স্বয়ং সালমান খান।

সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’-তে বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন সালমান। সেখানেই জীবনের নানা অধ্যায় নিয়ে খোলামেলা আলোচনা করেন এই জনপ্রিয় অভিনেতা।

অনুষ্ঠানের একপর্যায়ে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে সালমান বলেন, ‘বিয়ে এবং বিবাহবিচ্ছেদ’ দুইয়ের জন্যই মানসিক প্রস্তুতির প্রয়োজন। দুটোই জীবনের গুরুত্বপূর্ণ ধাপ। এই বয়সে এসে এসব সিদ্ধান্ত নেওয়া সহজ নয়।

এমন ব্যক্তিগত আলোচনার মাঝে হঠাৎ তিনি চমকে দেন সবাইকে। প্রথমবারের মতো প্রকাশ করেন, তার শরীরে বাসা বেঁধেছে বিরল রোগ।

সালমান আরও বলেন, প্রতিদিন নিজেকে নিয়ে একটা যুদ্ধ চালাতে হয়। স্বাভাবিক থাকার চেষ্টা করি, কিন্তু সেটা খুব সহজ নয়। আমার শরীরে ট্রাইজেমিনাল নিউরোলজিয়া, এভি ম্যালফর্মেশন এবং অ্যানেউরিজম রয়েছে। এসব রোগ শরীরের প্রতিটা হাড়ে যন্ত্রণা এনে দেয়। প্রতিদিন মনে হয় একটা করে হাড় ভেঙে যাচ্ছে।

চিকিৎসকদের মতে, ট্রাইজেমিনাল নিউরোলজিয়া মূলত নার্ভজনিত রোগ। এ রোগটি অনেক সময় মৃত্যুও ডেকে আনতে পারে।

তবে এত কিছু সত্ত্বেও থেমে নেই সালমান। কাজ করে যাচ্ছেন পুরোদমে এবং নিজেকে সুস্থ রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X