কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ১১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

শাহরুখ-অজয়ের সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন কাজল

শাহরুখ খান, কাজল ও অজয় দেবগন। ছবি: সংগৃহীত
শাহরুখ খান, কাজল ও অজয় দেবগন। ছবি: সংগৃহীত

শাহরুখ খান ও অজয় দেবগনের সম্পর্ক নিয়ে গুঞ্জন আছে বলিউডে। এবার এই গুঞ্জনের ইতি টানলেন অভিনেত্রী কাজল। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তারা একে অপরকে সত্যিই সম্মান করেন।’

বলিউডে বহুদিন ধরেই কানাঘুষা চলছে—অজয় দেবগন নাকি স্ত্রী কাজলের অন্যতম প্রিয় সহ-অভিনেতা শাহরুখ খানকে নিয়ে কিছুটা হিংসাবোধ করেন। বিশেষ করে শাহরুখ-কাজলের পর্দার রসায়ন নিয়েও নাকি আপত্তি আছে তার। তবে এই গুঞ্জনের ইতি টানলেন কাজল নিজেই।

সম্প্রতি টাইমস নাউ-কে দেওয়া এক সাক্ষাৎকারে কাজল স্পষ্ট জানিয়ে দেন, অজয় দেবগন ও শাহরুখ খানের মধ্যে কোনো রকম ঝামেলা নেই। তাদের মধ্যে পারস্পরিক সম্মানবোধ রয়েছে।

কাজল বলেন, ‘এগুলো শুধুই গুজব ছিল। সত্যি বলতে, এমন কিছুই ঘটেনি। ওরা এমন নয় যে একসঙ্গে বসে বিয়ার খায়, কিন্তু আজ তারা একে অপরকে সত্যিই সম্মান করে।’

এরপর স্বামী-স্ত্রীর সম্পর্কের ব্যাখ্যায় কাজল বলেন, ‘আমরা দুজনেই জানি যে আমরা আলাদা ব্যক্তি। আমার কিছু পছন্দ আছে, ওর কিছু অপছন্দ থাকতে পারে। সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের সম্পর্কের মধ্যেই এমন একটা সীমারেখা আছে, যেটা আমরা দুজনেই সম্মান করি।’

২৭ জুন মুক্তি পেয়েছে কাজলের ‘মা’ সিনেমা। সিনেমাটি নির্মাণ করেছেন বিশাল ফুরিয়া। এ ছাড়া এই অভিনেত্রীর মুক্তির অপেক্ষায় রয়েছে ‘সরজমিন’ সিনেমা। সোমবার জিও হটস্টারে প্রকাশ পেয়েছে রাজনৈতিক-সামরিক থ্রিলার ধাঁচে নির্মিত এই সিনেমার ফার্স্ট লুক টিজার।

কেউজে ইরানির পরিচালনায় সিনেমাটিতে কাজল ছাড়াও অভিনয়ে দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারন এবং ইব্রাহিম আলী খানকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১০

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১১

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১২

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৩

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৪

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৫

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৬

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৭

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৮

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৯

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

২০
X