বলিউড ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৮:৫৫ এএম
অনলাইন সংস্করণ

এবার রণবীর সিংয়ের সঙ্গে অ্যাকশন করবেন ববি 

ববি দেওল ও রণবীর সিং। ছবি : সংগৃহীত
ববি দেওল ও রণবীর সিং। ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা রণবীর সিং ও ববি দেওল। প্রথমবারের মতো এক সিনেমায় অভিনয় করতে দেখা যাবে তাদের। ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে জানা গেছে নতুন এই মেগা প্রজেক্টে দুজনারই থাকবে চমকপ্রদ লুক ও অ্যাকশনে ভরপুর। খবর : বলিউড হাঙ্গামা

গত কয়েক বছরে রণবীর ও ববি—দুজনেই একাধিক চরিত্রে নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন। রণবীর সিংয়ের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ বক্স অফিসে প্রশংসিত হয়েছিল। এরপর তিনি ফিরছেন অ্যাকশনধর্মী সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে, যার ট্রেলার ইতোমধ্যেই বেশ সাড়া ফেলেছে। অন্যদিকে ববি দেওলের ক্যারিয়ারে এসেছে এক চমৎকার পুনর্জাগরণ। ‘অ্যানিমাল’ এবং ওয়েব সিরিজ ‘আশ্রম’ তাকে দিয়েছে এক নতুন পরিচিতি। এবার দুজনে একসঙ্গে বড় পর্দায় জুটি বাঁধবেন। এর আগে ববি রণবীর কাপুরের সঙ্গে অ্যাকশন করেন।

নতুন এই সিনেমা নিয়ে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রণবীর ও ববি দুজনেই এই প্রজেক্টের জন্য দারুণ সিরিয়াস। তারা নিজেদের চরিত্রে ফুটিয়ে তুলতে যাচ্ছে একেবারে নতুন রূপ। এমনভাবে তাদের লুক পরিবর্তন করা হবে, যা দর্শক আগে দেখেননি। তাদের শারীরিক গঠনেরও উল্লেখযোগ্য রূপান্তর ঘটবে। ইতিমধ্যেই ফিজিক্যাল ট্রান্সফরমেশনের কাজ শুরু করে দিয়েছেন ববি দেওল। তার ইনস্টাগ্রামে পোস্ট করা সাম্প্রতিক ছবিতে দেখা গেছে, তিনি শরীরচর্চায় মনোযোগ দিয়েছেন এবং কঠোর অনুশীলনে রয়েছেন।

অন্যদিকে, রণবীর সিং বর্তমানে ‘ধুরন্ধর’ ছবির কাজের পাশাপাশি এই নতুন ছবির প্রস্তুতিও নিচ্ছেন। ধুরন্ধরের পরপরই তিনি এই সিনেমার জন্য পুরোপুরি সময় দেবেন বলে জানা গেছে।

শোনা যাচ্ছে, ছবিটি হবে স্টাইলিশ অ্যাকশন এবং চরিত্রনির্ভর একটি বড় স্কেল প্রজেক্ট, যা হিন্দি ছাড়াও দক্ষিণ ভারতীয় ভাষা—তামিল ও তেলেগুতেও মুক্তি পেতে পারে। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও ববি দেওলকে আরও কিছু নতুন সিরিজে দেখা যাবে বলে জানা গেছে।

এই দুই তারকার একসঙ্গে পর্দায় আসা নিয়ে ইতোমধ্যেই দর্শকমহলে দারুণ উত্তেজনা তৈরি হয়েছে। ছবির নাম বা গল্প সম্পর্কে নির্মাতারা এখনও কিছু প্রকাশ করেননি। তবে বলিউডে এটি হতে চলেছে একটি অন্যতম বড় অ্যাকশন-এন্টারটেইনার সিনেমা। এখন অপেক্ষা শুধু অফিসিয়াল ঘোষণার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১০

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১১

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১২

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৩

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৪

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

১৫

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৬

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৭

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৮

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

১৯

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

২০
X