বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১০:২৯ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১০:৩১ এএম
অনলাইন সংস্করণ

যে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন ফাতিমা

ফাতিমা সানা শেখ । ছবি : সংগৃহীত
ফাতিমা সানা শেখ । ছবি : সংগৃহীত

নব্বইয়ের দশকের জনপ্রিয় শিশুশিল্পী থেকে বলিউডের পর্দায় এক নিজস্ব পরিচয় গড়ে তোলা এই পথচলাটাই যেন ফাতিমা সানা শেখের ক্যারিয়ারের সবচেয়ে বড় পরিচায়ক। ‘দঙ্গল’ ছবিতে গীতা চরিত্রে নজরকাড়া অভিনয়ের পর থেকেই ফাতিমা বারবার প্রমাণ করে দিয়েছেন, তিনি কেবল গ্ল্যামারের ভরসায় নয়; বরং অভিনয়ের গভীরতা দ্বারা বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন। বর্তমানে এই অভিনেত্রী অনুরাগ বসু পরিচালিত ‘মেট্রো ইন দিনো’ এবং নেটফ্লিক্সের ‘আপ জ্যায়সা কোই’-এর সাফল্য উপভোগ করছেন। কিন্তু এই সাফল্যের মধ্যে হঠাৎ করেই তিনি তুলে ধরলেন তার অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা।

ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে ফাতিমা বলেন, ‘একবার এক ব্যক্তি অশ্লীল ও আপত্তিকরভাবে আমায় স্পর্শ করেছিল। আর আমিও পরে তাকে আঘাত করেছিলাম। কিন্তু ওই ব্যক্তির পাল্টা আঘাতে আমি প্রায় পড়েই গিয়েছিলাম। আসলে আমায় অশ্লীলভাবে স্পর্শ করার জন্যই আমি আঘাতটা করেছিলাম। কিন্তু এতে সে রাগ হয়ে উল্টো আমাকে এমনভাবে ধাক্কা দিয়েছিল যে, আমি পড়েই গিয়েছিলাম।’

অভিনেত্রী আরও বলেন, ‘ওই ঘটনার পর থেকে আমি আরও একটু সতর্ক হয়ে গিয়েছিলাম। আমি অনুভব করেছিলাম যে, এ ধরনের পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া প্রকাশ করতে হয়, সে বিষয়টাও আমাদের নিয়ন্ত্রণে রাখা উচিত। কিন্তু এখানে মজাটা একবার দেখুন, আমাদের সঙ্গেই কোনো ভুল হয়েছে আর আমাদেরই প্রতিক্রিয়া প্রকাশ ভেবে করতে হয়।‘

চলতি জুলাই মাসেই ফাতিমার দুটি রোমান্টিক ছবি মুক্তি পেয়েছে। অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’ আর নেটফ্লিক্সের ‘আপ জ্যায়সা কোই’। চরম ব্যস্ততার মধ্যেও নিজের ব্যক্তিগত জীবনের কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছেন এই ‘দঙ্গল’ তারকা। এদিকে বি-টাউন জুড়ে জোর গুঞ্জন ভেসে বেড়াচ্ছে যে, বিজয় ভার্মার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী। কিন্তু এ বিষয়ে ‘আপ জ্যায়সা কোই’-এর ট্রেলার প্রিভিউয়ের সময় এই জল্পনা উড়িয়ে দিয়েছেন ফতিমা সানা শেখ।

এ সময় প্রেম ও সম্পর্ক প্রসঙ্গে নিজের দৃষ্টিভঙ্গি এবং মতামত ভাগ করে নিয়ে অভিনেত্রী বলেন, ‘প্রেমের সম্পর্কে সাম্যের বিষয়টি তখনই আসবে, যখন দুটি মানুষ একে অন্যকে শ্রদ্ধা এবং সম্মান করবেন। শুধু তাই নয়, তারা একে অন্যের কথা শুনবেন এবং সেটা কখনোই অস্বীকার করবেন না।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X