বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

‘পুরুষতন্ত্র’ নিয়ে যা বললেন ফাতিমা

ফাতিমা সানা শেখ । ছবি : সংগৃহীত
ফাতিমা সানা শেখ । ছবি : সংগৃহীত

বলিউডের সাহসী কণ্ঠ ফাতিমা সানা শেখ ফের আলোচনার কেন্দ্রে। এবার লিঙ্গ সমতা নিয়ে সামাজিক বাস্তবতার এক নতুন দিক উন্মোচন করে নেটদুনিয়ায় তুলেছেন ঝড়। তার মতে, সমাজে শুধু নারীরাই নন, বহু পুরুষও প্রতিনিয়ত ভুগছেন পুরুষতন্ত্রের চাপ ও নিষ্ঠুরতার শিকার হয়ে। ফাতিমার এই স্পষ্ট উচ্চারণে রীতিমতো দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। কেউ তাকে প্রশংসায় ভাসাচ্ছেন, আবার কেউ তার দিকে প্রশ্ন তুলছেন পুরোনো বিশ্বাসে।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পুরুষতান্ত্রিক মানসিকতা বিষয়ে তিনি বলেন, ‘বিষাক্ত সম্পর্কে পুরুষও থাকেন। কিন্তু অদ্ভুত বিষয় হলো, কোনো বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরে নিজেদের কথা জানালে তাদের নিয়ে হাসাহাসি করা হয়। এটাও পুরুষতন্ত্রের একটা দিক। তার কারণ, পুরুষতন্ত্রই শিখিয়ে দিয়েছে, পুরুষদের কাঁদতে নেই।’

সম্প্রতি ‘মেট্রো ইন দিনো’ এবং ‘আপ য্যায়সা কোই’ ছবিতে অভিনয় করেছেন ফাতিমা। দ্বিতীয় ছবিতে একজন প্রগতিশীল বাঙালি নারীর চরিত্রে দেখা গেছে তাকে, যেখানে তার বিপরীতে ছিলেন আর মাধবন।

ছবির গল্প ঘিরে সম্পর্কে দুজনের বোঝাপড়া নিয়েও কথা বলেছেন ফাতিমা। তিনি বলেন, ‘সম্পর্কে সমতা বজায় রাখা খুব জরুরি। আমাকে পুরুষ হয়ে উঠতে হবে না। আমি নিজের নারীসত্তা ধরে রাখতে চাই। আর আমার সঙ্গে যে পুরুষ থাকবেন, তিনিও যেন তার মতোই থাকেন। আমরা পরস্পরকে কখনোই বদলে ফেলতে চাইব না। কারণ, নিজেদের বৈশিষ্ট্যগুলোর জন্যই আমরা পরস্পরকে ভালোবেসেছি। তাই প্রথমে পরস্পরকে সম্মান করাটা জরুরি। সেটা থাকলে বাকি সব কিছু ঠিক থাকে।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে লটারিতে সচিব বদলি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ: এমপি মান্নান

গাজী নজরুল এমপি থাকবেন কি না, জানালেন চিফ হুইপ

প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: মিয়া গোলাম পরওয়ার

সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যু

বেসামরিক স্থাপনায় হামলার হুমকির জবাবে ট্রাম্পকে পাল্টা সতর্কবার্তা ইরানের

রিজার্ভ আরও বাড়ল

সিলেটে হাম-নিউমোনিয়ায় ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৭

পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে রিহ্যাব প্রেসিডেন্টের সাক্ষাৎ

১১

সেই ইকনের পাশে দাঁড়াচ্ছেন ডেপুটি স্পিকার ও লতিফ মাস্টার ফাউন্ডেশন

১২

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

১৩

মেসি-রোনালদোর কাতারে নাম লিখিয়ে অবসরে ওচোয়া

১৪

এমপি পদ ছাড়তে গাজী নজরুলকে জামায়াতের আলটিমেটাম

১৫

নাটোরে হত্যা ও ডাকাতি মামলায় ৪ জনের যাবজ্জীবন

১৬

নতুন টেস্ট ও ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করল আফগানিস্তান

১৭

জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

১৮

বিয়ের আশ্বাসে বিধবাকে ধর্ষণের অভিযোগ, আদালতে মামলা

১৯

জুলাই অভ্যুত্থানের দুই বছরেও পূরণ হয়নি শ্রমিকের প্রত্যাশা: সাইফুল হক

২০
X