বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সহঅভিনেতার সঙ্গে সিঙ্গাপুরে আলিয়া

ছবিতে সহঅভিনেতা ভেদাং রায়নার সঙ্গে আলিয়া ভাট। ছবি ইনস্টাগ্রাম
ছবিতে সহঅভিনেতা ভেদাং রায়নার সঙ্গে আলিয়া ভাট। ছবি ইনস্টাগ্রাম

বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী আলিয়া ভাট। ২০২৩ সালটি তার জন্য দুর্দান্ত একটি বছর কেটেছে। নতুন বছরে নতুন সিনেমা নিয়ে তিনি আবারও হয়ে পড়েছেন ব্যস্ত। ‘ধর্ম প্রোডাকশন’-এর ‘জিগরা’ সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। বাসান বালার পরিচালনায় এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউডের এই গাঙ্গুবাইকে।

সিনেমার শুটিংয়ে আলিয়া বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। সেখান থেকেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করলেন বেশকিছু ছবি। সহঅভিনেতা ভেদাং রায়নার সঙ্গে খুনসুটির এই ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘এবার ‘জিগরার সময় চলে এসেছে। শুটিং চলছে। সিনেমা হলে দেখা হবে ২৭ সেপ্টেম্বর। অপেক্ষায় থাকুন।’

সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও দেখা যাবে আলিয়াকে। ২০২৩ সালের শেষের দিকে সিনেমার একটি টিজার প্রকাশ করা হয়। প্রথম যে লুক প্রকাশ্যে এসেছিল তাতে আলিয়াকে প্যান্ট-শার্ট পরে, কাঁধে ব্যাকপ্যাক নিয়ে উপস্থিত হতে দেখা যায়। টিজারে আলিয়ার কণ্ঠে শোনা যায়, ‘আমার রাখি পরিস না তুই। তুই আমার সুরক্ষায় আছিস। আমি তোর কোনও ক্ষতি হতে দেব না। কখনও না।’

করণ জোহরের ধর্ম প্রোডাকশন ও আলিয়া ভাটের ইটারনাল সানশাইন প্রোডাকশনসের যৌথ প্রযোজনায় আসছে ‘জিগরা’। ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে এই সিনেমা।

প্রসঙ্গত, ২০১২ সালে ধর্ম প্রোডাকশন-এর ব্যানারে করণ জোহরের হাত ধরে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন আলিয়া ভাট। এরপর থেকেই দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন ইন্ডাস্ট্রিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১০

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১১

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১২

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৩

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৫

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

১৬

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১৭

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১৮

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১৯

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

২০
X