বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৪ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

বিজয়ের ১ কোটি দান করার খবরে ক্ষতিপূরণ চাইলেন প্রযোজক

বিজয় দেবেরাকোন্ডা। ছবি : সংগৃহীত
বিজয় দেবেরাকোন্ডা। ছবি : সংগৃহীত

বিজয়ের 'লাইগার' বক্স অফিসে বিশেষ কিছুই করতে পারেনি। প্যান ইন্ডিয়া ছবি হওয়া সত্ত্বেও সেটি মুখ থুবড়ে পড়েছিল। সামান্থা রুথ প্রভুর সঙ্গে মিলে বিজয় দেবেরাকোন্ডার 'কুশি' ছবিটি সুপারহিট হয়েছে। মুক্তির প্রথম দিনেই ১৬ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ছবিটি। এমনকি রজনীকান্তের ‘জেলার’-এর সঙ্গে পাল্লা দিয়ে প্রেক্ষাগৃহে চলছে 'কুশি'। আর এই খুশিতেই ১০০টি দুঃস্থ পরিবারকে ১ লক্ষ টাকা করে মোট ১ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজয়।

বিজয়ের এই ঘোষণার পরেই এক্স-এ (টুইটারে) ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতার ‘World Famous Lover’-এর প্রযোজক।

২০২০ সালে বিজয় দেবেরাকোন্ডা অভিনীত ওই ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ওই ছবির বিতরণের জন্য ডিস্ট্রিবিউটরদের নাকি ৮ কোটিরও বেশি টাকা দিতে হয়েছিল, এমনই দাবি করেছেন ছবির প্রযোজক। তিনি জানিয়েছেন, ওই টাকা পুরোটাই খরচ হয়ে গিয়েছিল। আর তাই বিজয়ের ১ কোটি টাকা অনুদানের খবর পেয়ে তিনিও অভিনেতার কাছে ক্ষতিপূরণ দাবি করে বসেছেন।

টুইটে লেখা হয়েছে, ‘প্রিয় বিজয় দেবেরাকোন্ডা, আমাদের #WorldFamousLover ছবিটির বিতরণে ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। তখন কেউ পাশে দাঁড়ায়নি!

এখন যেহেতু আপনি আপনার বড় হৃদয় দিয়ে বহু পরিবারকে ১ কোটি টাকা দান করছেন, দয়া করে আমাদেরও তাহলে বাঁচান। একই সঙ্গে এক্সিবিটর্স, ডিস্ট্রিবিউটরসদের পরিবারকেও বাঁচান। ধন্যবাদান্তে আপনার অভিষেক পিকচার্স।’ হ্যাজট্যাগে দিয়েছেন #মানবতা #প্রেম #সহানুভূতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১০

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১১

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১২

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৩

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৪

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৬

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৭

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৮

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৯

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

২০
X