বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

অস্ত্রোপচারের পর কেমন আছেন দীপিকা

অভিনেত্রী দীপিকা কক্কর। ছবি: সংগৃহীত
অভিনেত্রী দীপিকা কক্কর। ছবি: সংগৃহীত

ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর। বেশকিছু দিন ধরে লিভার ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছেন তিনি। সম্প্রতি হয়েছে অস্ত্রোপচারও। এখন কেমন আছেন তিনি—সে খবর নিজেই জানালেন সামাজিকমাধ্যমে।

গত মে মাসে দীপিকা নিজেই তার অসুস্থতার খবর প্রকাশ করেছিলেন। তার পর থেকে একে একে যন্ত্রণার অভিজ্ঞতা সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন এই অভিনেত্রী। চিকিৎসা শুরু হয়েছে, অস্ত্রোপচারও সম্পন্ন হয়েছে।

সম্প্রতি সামাজিকমাধ্যমে শয্যাশায়ী একটি ছবি শেয়ার করেছেন দীপিকা। চোখেমুখে ক্লান্তি স্পষ্ট। চিকিৎসার প্রভাব পড়েছে তার চেহারায়। অস্ত্রোপচারের পর থেকে তিনি নিচ্ছেন বিশেষ ধরনের ‘টার্গেটেড থেরাপি’। এ থেরাপির কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। রয়েছে কঠিন যন্ত্রণাও।

সেই যন্ত্রণার কথা উল্লেখ করে দীপিকা একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘চিকিৎসার যন্ত্রণা বেড়ে গেলে সেসব দিনে ছোট কাজগুলোও ভারী মনে হয়।’

অস্ত্রোপচারের পরে ১০ জুলাই থেকে শুরু হয়েছে তার এই চিকিৎসা। দীপিকা আগেই জানিয়েছিলেন, এর পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বেশ দুশ্চিন্তা ছিল তার। তবে স্বামী শোয়েব জানিয়েছেন, বড় ধরনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া এখনো দেখা যায়নি। যদিও ক্লান্তি আর শারীরিক ধকল তাকে ভোগাচ্ছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X