বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

চোখের সামনে ছেলের মুখটাই ভেসে উঠছিল : দীপিকা

দীপিকা কক্কর I ছবি: সংগৃহীত
দীপিকা কক্কর I ছবি: সংগৃহীত

ভারতীয় বিনোদন জগতের পরিচিত মুখ দীপিকা কক্কর ফের আলোচনার কেন্দ্রে, কিন্তু এবার কোনো ফ্যাশন শো বা সিনেমার চরিত্রের কারণে নয়। ক্যামেরা বা দর্শকের সামনে নিজেকে সুন্দর দেখানোর চাপ পুরোপুরি উপেক্ষা করে, তিনি এখন বেঁচে থাকার লড়াইয়ে নিমগ্ন। তার কাছে বাহ্যিক সৌন্দর্য কিংবা ওজন বৃদ্ধি পাওয়া, সবকিছুই এখন অপ্রাসঙ্গিক। শুধু তার একমাত্র শিশুসন্তানের জন্য সুস্থ হয়ে ওঠা, দীপিকার জীবনের একমাত্র লক্ষ্য।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি অভিনেত্রীর নিজস্ব ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে এসেছিলেন সহ-অভিনেত্রী রশ্মি দেশাই। সেখানেই উঠে আসে দীপিকার ব্যক্তিগত জীবনের কঠিন এক অধ্যায় ক্যানসারের সঙ্গে তার নিরন্তর লড়াইয়ের কথা।

সেই সাক্ষাৎকারে দীপিকা জানান, চিকিৎসার কারণে তার চুল ঝরে যাচ্ছে এবং ওজনও দ্রুত বাড়ছে। কিন্তু তার কাছে এখন বাহ্যিক সৌন্দর্য মূল্যহীন।

ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়ে দীপিকা বলেন, ‘প্রথম যখন জানলাম, আমার ক্যানসার হয়েছে, চোখের সামনে শুধু ছেলের মুখটাই ভেসে উঠেছিল। চিকিৎসার জন্য যখন হাসপাতালে ভর্তি হতে যাচ্ছিলাম, সেই প্রথম ছেলেকে সঙ্গে নিতে পারিনি।’

তার কথায়, ‘তাকে মায়ের কাছে রেখে যেতে হয়েছিল। এক বছরের শিশু মাকে না পেয়ে সেদিন অঝোরে কাঁদছিল। সেই দৃশ্য দেখে আমার কষ্টে বুক ফেটে গিয়েছিল।’ শুধু দীপিকা নন, তার স্বামী অভিনেতা শোয়েব ইব্রাহিমও সে সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।

পরে দুজনে মিলে সিদ্ধান্ত নেন শরীরে যে রোগই হোক না কেন, অভিনেত্রীকে সুস্থ হতেই হবে। বর্তমানে এই সংকল্প নিয়েই দীপিকা কক্কর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। অসুস্থতা ও জীবনের এই কঠিন সময়ে পরিবারের সব সদস্য তার পাশে রয়েছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১০

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১১

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১২

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৩

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৪

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৫

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৬

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৮

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৯

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

২০
X