বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

পুরো শরীর ‘প্লাস্টিকের তৈরি’ বলায় খেপে গেলেন মৌনি

মৌনি রায় । ছবি : সংগৃহীত
মৌনি রায় । ছবি : সংগৃহীত

বর্তমান সময়ে বেশির ভাগ নায়িকাই সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন রকম অস্ত্রোপচার করিয়ে থাকেন। সেই তালিকা থেকে বাদ যাননি বলিউড মডেল ও অভিনেত্রী মৌনি রায়। সার্জারির মাধ্যমে চেহারায় পরিবর্তন আনায় কটাক্ষের শিকার হয়েছেন তিনি। মৌনির পুরো শরীরকে ‘প্লাস্টিকের তৈরি’ বলে মন্তব্য করায়, নেটিজেনদের কড়া জবাব দিলেন এই অভিনেত্রী।

শুক্রবার (২২ আগস্ট) নিজের ইনস্টা অ্যাকাউন্টে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন মৌনি। ছবির পোস্টে হাজার হাজার রিয়েক্টের পাশাপাশি ভক্তরা অভিনেত্রীকে কটাক্ষ করে মন্তব্যের ঘরে জানাতে শুরু করেন তাদের মতামত।

মন্তব্য ঘরে কেউ কেউ লেখেছেন, অতিরিক্ত অস্ত্রোপচারের ফলে অভিনেত্রী আগের মতো নন; বরং কুৎসিত হয়ে উঠেছেন। আবার অন্য একজন লেখেছেন, ‘প্লাস্টিক সার্জারি করে মুখের বারোটা বাজিয়ে ফেলেছেন মৌনি রায়।’

ভক্তের এমন মন্তব্যে পাল্টা জবাব দেন মৌনি। ট্রলকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘জীবনে আপনারা একটু সময়োপযোগী কাজ করুন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের কাজের কথা বলুন, মানুষকে ভালোবাসুন। তা না হলে জীবনটাই ব্যর্থ।’

এর আগেও ‘ভূতনী’ ছবির ট্রেলার প্রচার অনুষ্ঠানে মৌনিকে দেখে বিস্মিত হয়েছিলেন নেটিজেনরা। বিশেষ করে চোখের পাশে ফোলা ভাব নিয়ে নানা মন্তব্য করেছিলেন তারা। তবে এসব বিষয় খুব একটা গায়ে মাখেন না মৌনি।

এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মৌনি বলেন, ‘কিচ্ছু যায় আসে না। আমি দেখিই না। সবাইকে সবার কাজ করতে দিন। এসব মন্তব্যে মনোযোগ না দিলেই হলো। যদি আড়াল থেকে লুকিয়ে কেউ ট্রল করে আনন্দ খুঁজে পায়, তবে তাকে সেটাই পেতে দেওয়া হোক।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X