লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ এএম
অনলাইন সংস্করণ

বহিষ্কারের পরদিন জামায়াতে যোগ দিলেন বিএনপির ২ নেতা

জামায়াতে যোগ দেন বিএনপির বহিষ্কৃত দুই নেতা। ছবি : কালবেলা
জামায়াতে যোগ দেন বিএনপির বহিষ্কৃত দুই নেতা। ছবি : কালবেলা

লালমনিরহাটে জাতীয়তাবাদী দল বিএনপির দুই নেতাকে বহিষ্কার করার পরদিনই শতাধিক নেতাকর্মীর শোডাউন নিয়ে জামায়াতে যোগ দিয়েছেন।

এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন বিএনপির সভাপতি মন্ডলীর সদস্য রেজোয়ান হোসেন এবং বুড়িমারী ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুল মান্নানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়।

পরদিন বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির বহিষ্কৃত ওই দুই নেতা শতাধিক নেতাকর্মীর শোডাউন নিয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেছেন।

লালমনিরহাট-১ আসন (পাটগ্রাম ও হাতিবান্ধা উপজেলা) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজুকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তারা জামায়াতে যোগ দেন। এ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর সংলগ্ন এলাকায় উপজেলা জামায়াত আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

আলোচনা শেষে বিএনপি ও জাতীয় পার্টি থেকে আসা শতাধিক নেতাকর্মীকে দলের সদস্য ফরমে স্বাক্ষর নিয়ে ফুল দিয়ে দলে যোগদান করে নেন জামায়াতের নেতৃবৃন্দ।

জামায়াতে যোগ দেওয়া বুড়িমারী ইউনিয়ন বিএনপির উপদেষ্টামণ্ডলীর সাবেক সদস্য রেজোয়ান হোসেন জানান, তুচ্ছ কারণে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জামায়াতের নেতাকর্মীদের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেছি।

আনোয়ারুল ইসলাম রাজু বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম শুধু একটি দল নয়, এটি ভালো মানুষ গড়ার কারিগর। আমরা নিজের জন্য নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দল করি। আমাদের কাছে সব নেতাকর্মী নিরাপদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের অনুষ্ঠানে মসজিদে খেজুর ছিটানো যাবে কি

প্রচুর রাগ হলেও শাকিবই আমার রাগ ভাঙায়: বুবলী

তামিম-মোসাদ্দেকে ভর করে অজিদের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিল টাইগাররা

বিতর্কের মুখে ‘পেদ্দি’ থেকে মুছল জাহ্নবীর আবেদনময়ী দৃশ্য

একনেকে ৩৮৯১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, আটকে গেল খুলনা শিপইয়ার্ড সড়ক প্রকল্প

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

১০

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

১১

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

১২

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

১৩

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

১৪

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১৫

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১৬

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১৭

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৮

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৯

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

২০
X