স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:২৪ এএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

‘ফিনালিসিমা’ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ২৭ মার্চ কাতারে। ছবি : সংগৃহীত
‘ফিনালিসিমা’ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ২৭ মার্চ কাতারে। ছবি : সংগৃহীত

কিছুদিন আগেও বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সেই অনিশ্চয়তা দূর করে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ফিনালিসিমার সূচি নির্ধারণ করেছে দুই মহাদেশীয় ফুটবল সংস্থা উয়েফা ও কনমেবল।

জানা গেছে, ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন ও দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বহুল আলোচিত ‘ফিনালিসিমা’ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ২৭ মার্চ কাতারে। ভেন্যু হিসেবে কাতারের লুসাইল স্টেডিয়ামের নাম ঘোষণা করেছে দেশটির ফুটবলের লোকাল অর্গানাইজিং কমিটিও (এলওসি)।

২০২২ সালে ওয়েম্বলিতে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে ফিনালিসিমার বর্তমান ট্রফি জয়ী আর্জেন্টিনা। তার আগের দুটি ফিনালিসিমাতে ফ্রান্স ১৯৮৫ সালে এবং ১৯৯৩ সালে আর্জেন্টিনা ট্রফি জিতেছিল। ২০২৪ সালে কোপা আমেরিকা জিতে আবারও ফাইনালিসিমা খেলার সুযোগ তৈরি করে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। একই বছর ইউরো জেতে স্পেন।

পরিসংখ্যান বলছে, দুই দলের লড়াই হয় সমানে সমান। এখন পর্যন্ত দুই দেশের মধ্যে মোট ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দুই দলই জিতেছে ছয়টি করে ম্যাচ। ড্র হয়েছে দুটি। ফিনালিসিমা ম্যাচের আগে প্রস্তুতির জন্য দুই দল একটি করে প্রীতি ম্যাচ খেলবে। স্পেন তাদের প্রীতি ম্যাচে মিশরের বিপক্ষে খেলবে এবং আর্জেন্টিনা কাতারের বিপক্ষে ম্যাচ খেলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিইউবিটিতে সম্পন্ন হলো ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠান

কৃষি ব্যাংকে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

সৌদিতে ভারতের নতুন রাষ্ট্রদূত অমুসলিম, ভাঙল ৭ দশকের কূটনৈতিক রীতি

জাল দলিল দিয়ে টাকা উত্তোলনের চেষ্টা, দুজনের কারাদণ্ড

ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি / তিন নতুন জিরো : শূন্য কার্বন থেকে শূন্য গণতন্ত্র

ডাকবাংলো থেকে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার / কালবেলায় সংবাদ প্রকাশের পর আত্মহত্যা থেকে হত্যা মামলা

হাসপাতালকে পরিচ্ছন্ন ও দালালমুক্ত করার ঘোষণা চসিক মেয়রের

১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কিনবে সরকার

সরকারি ভাতা বিতরণে নগদের প্রতি আস্থা অব্যাহত

শেখ মুজিবসহ আ.লীগ নেতাদের নিয়ে লেখা ৩০০ বই জব্দ

১০

বাংলাদেশের ক্রিকেট তারকারা বিশ্বকাপে কে কোন দলের সমর্থক

১১

দেশের মাথাপিছু আয় প্রথমবার ৩ হাজার ডলার ছাড়াল

১২

চিকিৎসকদের বিরুদ্ধে কুৎসার ঘটনা খতিয়ে দেখা প্রয়োজন: ডা. রফিক

১৩

হলুদ জার্সিতে সিরাজগঞ্জ শহর মাতালো ব্রাজিল ভক্তরা

১৪

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদ্‌যাপিত

১৫

পাট গবেষণা ইনসটিটিউটের ‘জাতীয় পরিবেশ পদক, ২০২৫’ অর্জন 

১৬

যমুনা ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা

১৭

ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল বন্ধে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান অ্যামনেস্টির

১৮

ঝিনাইদহ মেডিকেল কলেজ স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন

১৯

আড়ংয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

২০
X