কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০২:১৭ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয়সহ ৩২ ব্যক্তি প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

ভারত, যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি : সংগৃহীত
ভারত, যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি : সংগৃহীত

ভারতীয়সহ ৩২ ব্যক্তি প্রতিষ্ঠানের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ নিষেধাজ্ঞায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নিশানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মানববিহীন ড্রোন (ইউএভি) উৎপাদনে সহায়তাকারী একাধিক সরবরাহ নেটওয়ার্কের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল জানিয়েছে, ইরান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), তুরস্ক, চীন, হংকং, ভারত, জার্মানি ও ইউক্রেনে অবস্থিত মোট ৩২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

প্রতিষ্ঠানটির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এই নেটওয়ার্কগুলো ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনে সহায়তা করে আসছে।

ওয়াশিংটনের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় তেহরান একাধিকবার জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে পরিচালিত হয় এবং ইরানের পরমাণু কর্মসূচিও শান্তিপূর্ণ প্রকৃতির।

সাম্প্রতিক মাসগুলোতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনার পাশাপাশি, যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলি বাহিনী ইরানের বিরুদ্ধে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। এসব অভিযানকে আন্তর্জাতিক আইন ও চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে ইরান অভিযোগ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

জন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১০

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১১

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১২

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৪

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৫

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৬

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৭

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৮

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৯

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

২০
X