বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ এএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

আরিয়ানের হাত ধরে তিন খান একসঙ্গে

শাহরুখ খান, সালমান খান,আমির খান ও আরিয়ান খান  । ছবি : সংগৃহীত
শাহরুখ খান, সালমান খান,আমির খান ও আরিয়ান খান । ছবি : সংগৃহীত

বলিউডের ইতিহাসে এক অবিশ্বাস্য মুহূর্তের জন্ম হতে চলেছে। একসঙ্গে এক ফ্রেমে এবার ধরা দিতে চলেছেন তিন খান, শাহরুখ , সালমান ও আমির । তাও আবার বলিউড বাদশাহর ছেলে আরিয়ান খানের হাত ধরে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিই যেন নেটদুনিয়ায় ঝড় তুলেছে।

শুটিংয়ে ক্যামেরার পিছন থেকে তোলা সেই ছবিতে দেখা যায়, সেটে একটি প্রসাধনী ভ্যান রাখা। সেই ভ্যানের গায়ে লেখা শাহরুখ, সালমান ও আমিরের নাম। ছবি প্রকাশ্যে আসতেই প্রশ্ন ওঠে, এবার কি তিন খানকে সত্যিই একসঙ্গে দেখা যাবে? উচ্ছ্বসিত নেটাগরিক মন্তব্য করেন, ‘বহু দিনের স্বপ্ন তিন খানকে একসঙ্গে দেখার। মনে হচ্ছে, অবশেষে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। কিন্তু কোন ছবিতে?’

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আরিয়ান খান পরিচালিত আসন্ন ওয়েব সিরিজ় ‘ব্যাড্‌স অব বলিউড’এ তিন খানকে একসঙ্গে দেখা যাবে। ইতিমধ্যেই সেই সিরিজ়ের ঝলকে দেখা গিয়েছে সালমানকে। শাহরুখও থাকছেন। তাই তাদের সঙ্গে আমিরও থাকবেন, এই বিষয়ে প্রায় নিশ্চিত নেটাগরিকরা।

গত বছর, আমির নিজেও ইচ্ছে প্রকাশ করেছিলেন একসঙ্গে কাজ করার। শাহরুখ ও সালমানের সঙ্গে এই নিয়ে আলোচনাও করেছিলেন আমির। আমিরই বলেছিলেন, 'তিন জনের একসঙ্গে অভিনয় করার কথা আমিই তুলেছিলাম। শাহরুখ ও সালমানকে বলি, আমরা তিন জন একসঙ্গে একটা ছবি না করলে খুব খারাপ হবে। ওরাও আমার সঙ্গে সহমত হয়েছিলেন।

তিনি আরও বলেন, আমাদের সত্যিই তিন জনের একসঙ্গে একটা ছবি করা দরকার। আশা করছি, এটা বাস্তবায়িত হবে। তবে এর জন্য একটা ভাল গল্পের প্রয়োজন। ভাল চিত্রনাট্য দরকার। সেটারই অপেক্ষায় রয়েছি আমরা।'

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X