কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

কাতারে ইসরায়েলি হামলায় এবার প্রতিক্রিয়া জানাল ভারত 

কাতারের আমিরের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  ছবি: সংগৃহীত
কাতারের আমিরের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এতে তিনি ওই হামলার তীব্র নিন্দা জানান। বুধবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ওই ফোনালাপে নরেন্দ্র মোদি দোহায় ইসরায়েলের হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশের পাশাপাশি কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানান। এক্স পোস্টে মোদি বলেন, উত্তেজনা এড়াতে আমরা সমস্যা সমাধানে কূটনৈতিক আলোচনাকে সমর্থন করি। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে ভারত।

মঙ্গলবার দোহায় ইসরায়েলি হামলার পরই এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তর জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তিতে কাতার মধ্যস্থতার দায়িত্ব পালন করায় মোদি এর প্রশংসা করেন।

কাতারের প্রতি সংহতি জানানোয় শেখ তামিম নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়া দুই নেতা কাতার ও ভারতের মধ্যে কৌশলগত অংশীদারত্ব এবং দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে একাত্মতা প্রকাশ করেন।

এ ছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে। পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেছে।

চলতি বছরের ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ভারত সফরে আসেন। নয়াদিল্লিতে এটি ছিল তার দ্বিতীয় রাষ্ট্রীয় সফর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X