কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-পা‌কিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত : শেহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদের সাক্ষাৎ | ছবি : সংগৃহীত
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বাংলাদেশের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদের সাক্ষাৎ | ছবি : সংগৃহীত

বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসলামাবাদে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এ সময় এই মন্তব্য করেন শেহবাজ শরিফ।

তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীরভাবে অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন এবং পারিবারিক আত্মীয়তার ভিত্তিতে প্রোথিত। জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ, শিক্ষাগত বিনিময়, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কসহ দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক গতিপথে সন্তোষ প্রকাশ করে শেহবাজ শরিফ জোর দিয়ে বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত।

নিউইয়র্ক এবং কায়রোতে তাদের বৈঠকের কথা স্মরণ করে পাক প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দূরদর্শী নেতৃত্ব এবং দারিদ্র্যবিমোচনে তার ভূমিকার প্রশংসা করেন।

শেহবাজ শরিফ আশা প্রকাশ করেন, দ্বিপাক্ষিক সম্পর্কের বিদ্যমান গতি বজায় রাখতে উভয় দেশ উচ্চপর্যায়ের সফর বিনিময় অব্যাহত রাখবে। এ প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ড. ইউনূসকে তার সুবিধামতো পাকিস্তানে একটি সরকারি সফরের জন্য আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেন।

এদিকে পাক প্রধানমন্ত্রীকে অধ্যাপক ইউনূস এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও সফরের আমন্ত্রণ জানানো হয়।

বৈঠকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন উর্দু

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

আলোচনার মাধ্যমে জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল

অযত্ন-অবহেলায় ফুলবাড়ীর শতবর্ষী সুরেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি

ইয়ামাল ভক্তদের জন্য বড় ‘সুখবর’ দিল স্পেন

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

ইরানে প্রবেশ করা যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত

নাসির উদ্দিনের সঙ্গে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধির সাক্ষাৎ

ডিবি পুলিশের অভিযানে ভেজাল ওষুধ কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩

সন্ধ্যার মধ্যে ব্যাপক ঝড়, বজ্রবৃষ্টির পূর্বাভাস

নানা আয়োজনে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদকে স্মরণ

১০

আজ আইসক্রিম দিবস, যেভাবে উদযাপন করবেন

১১

আরব আমিরাতে ট্রেন ভ্রমণে যাত্রীরা পাবেন নতুন সুবিধা

১২

ওমানে ভারতীয় নারীকে নির্যাতন, ভিডিও বার্তায় দেশে ফিরতে আকুতি

১৩

প্রেমের টানে কসবায় চীনা যুবক

১৪

ফাইনালের আগেই বড় সুখবর পেলেন আলভারেজ

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ / তদন্তে ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে, ২১ জুলাই হতে পারে চার্জ দাখিল

১৬

বাউফলে আমন বীজতলা নিমজ্জিত, কৃষকের স্বপ্নভঙ্গ

১৭

কৃষক খাদ্য নিরাপত্তার প্রধান চালিকাশক্তি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৮

ফেনীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে না থাকার আহ্বান জেলা প্রশাসনের

১৯

গুঞ্জনের মধ্যেই ছবি প্রকাশ, আলোচনায় পূজা

২০
X