বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ এএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

কাকে নিয়ে আবেগী বার্তা দিলেন সালমান খান?

জোনাস কনার ও সালমান খান  । ছবি : সংগৃহীত
জোনাস কনার ও সালমান খান । ছবি : সংগৃহীত

বলিউডের ভাইজান সালমান খান এবার মুগ্ধ এক কিশোরের প্রতিভায়। মাত্র ১৫ বছরের এক গায়ক-গীতিকারের জন্য এক্সে আবেগঘন পোস্ট করলেন তিনি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সেই গীতিকার ও গায়কের নাম জোনাস কনার। যিনি যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের বাসিন্দা।

তার বিষয়ে সালমান তার সোশ্যাল হ্যান্ডেল এক্সে লিখেছেন, কখনো কোনো ১৫ বছর বয়সীকে তার কষ্টকে এতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে দেখেননি। সালমান তার অনুরাগীদের অনুরোধ করেছেন এমন প্রতিভাকে সমর্থন জানাতে। সেই পোস্টটিতে সালমান একটি ছবিও শেয়ার করেছেন যেখানে দেখা যায় জোনাস বাইরে বসে গিটার বাজাচ্ছেন। পোস্টটির সবশেষে অভিনেতা লেখেন, ‘এমন বাচ্চাদের যদি আমরা সমর্থন না করি, তা হলে আর কী করলাম? ভাই ও বোনেরা, এটা ইংরেজিতে হলেও, আমাদের এখানেও এমন অনেক প্রতিভা আছে। তাদের উৎসাহ দাও, শোষণ করো না।’

সালমানের পোস্টের প্রতিক্রিয়ায় একজন অনুরাগী লিখেছেন, ‘প্রতিভা বয়সের ওপর নির্ভর করে না। পরিস্থিতিই অনেক কিছু শিখিয়ে দেয়। এই ১৫ বছর বয়সী ছেলেটিকে অনেক অভিনন্দন।’ আরেকজন লেখেন, ‘সালমান ভালো বলেছে, এমন একটি বাচ্চাকে উত্‍সাহ দেওয়া সত্যিই প্রশংসনীয়।”

জানা যায়, জোনাস কনার কান্ট্রি ও ফোক ঘরানার সংমিশ্রণে গান করেন। তার একটা গান গত বছর মুক্তি পায় এবং এক মাসের মধ্যেই ২০ লাখের বেশি স্ট্রিম অর্জন করে। মাত্র ১২ বছর বয়সে জোনাস টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত হন। তিনি নিজেই গান লেখেন এবং অনলাইনে শেয়ার করেন। সদ্য ১৬ বছরে পা রাখা জোনাসের বর্তমানে ৩ মিলিয়নের বেশি স্পটিফাই স্ট্রিম এবং ৫২১ হাজার ফলোয়ার রয়েছে। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৭০৭ হাজারের বেশি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস

আগামী সপ্তাহে উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং

আশুলিয়ায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৪

দিল্লির হোটেলে আগুন দেখে পালান মালিক, গ্রেপ্তারের পর দিলেন স্বীকারোক্তি

ক্ষেপণাস্ত্র হামলায় দুমড়েমুচড়ে গেল ইসরায়েলি ট্যাংক

বজ্রপাতে কিশোর ছেলের মৃত্যু, আহত মা

প্রস্তুতি ম্যাচে ফ্রান্সকে হারিয়ে আইভরি কোস্টের চমক

সিরাজগঞ্জে বাসচাপায় দম্পতিসহ নিহত ৩

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার টার্গেট কিউবার প্রেসিডেন্ট

বিশ্ব পরিবেশ দিবস আজ

১০

পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

১১

দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

৬ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক

১৪

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১৫

জার্মানিতে ভেঙে পড়লো উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ার

১৬

আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, জবাব না দিলে লাইসেন্স বাতিল

১৭

ভৈরবে রেলপথ অবরোধ, ৫ ট্রেন আটকা

১৮

৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন, শনিবার থেকে কর্মবিরতির হুঁশিয়ারি

১৯

সিএন্ডএফ ভবনেই মিলবে চসিকের ট্রেড লাইসেন্স, বুথ স্থাপনের নির্দেশ মেয়রের

২০
X