বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০১ এএম
অনলাইন সংস্করণ

ভক্তদের চমকে দিলেন আলিয়া! 

আলিয়া ভাট । ছবি : সংগৃহীত
আলিয়া ভাট । ছবি : সংগৃহীত

বলিউডের গ্ল্যামার দুনিয়ায় নতুন মাত্রা যোগ করলেন আলিয়া ভাট। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন তিনি। গুগল জেমিনির নতুন এআই ট্রেন্ডে শামিল হয়ে শেয়ার করলেন নিজের শৈশবের আবেগঘন মুহূর্ত। ভক্তদের চোখে এক ঝলক ফিরল ছোট্ট আলিয়ার স্মৃতির অ্যালবাম।, যা প্রকাশ হওয়া মাত্রই সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, লাল শাড়ি বা মিনি ক্রিয়েচারের পর জেমিনির নতুন এই এআই ট্রেন্ডটি ব্যবহারকারীদের সুযোগ দিচ্ছে তাদের শৈশবের সঙ্গে বর্তমানের একটি ছবি তৈরি করার। এই বিশেষ মুহূর্তটি তৈরি করতে প্রয়োজন শুধু দুটি ছবি—একটি শৈশবের, অন্যটি বর্তমানের। দুটি ছবিকে একত্রিত করে এআই টুলটি তৈরি করে এমন এক দৃশ্য, যা মুহূর্তেই ছুঁয়ে যায় মানুষের মন।

এই ট্রেন্ডটি শুরু হওয়ার পর প্রথম যে বলিউড তারকা এতে অংশ নিলেন, তিনি হলেন আলিয়া ভাট। তার একটি ফ্যান পেজ থেকে ছবিটি প্রথমে শেয়ার করা হয়, যেখানে দেখা যায় বর্তমানের আলিয়া তার শৈশবের আলিয়াকে পরম মমতায় জড়িয়ে ধরে আছেন। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘আমার ছোটবেলার আলিয়া এখনকার আমিকে নিয়ে ভীষণ গর্বিত হতো।’

এ ছবিটি এতটাই আবেগঘন ছিল যে আলিয়া নিজেও তা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ‘কখনো কখনো আমাদের শুধু আমাদের আট বছরের ভেতরের শিশুটিকে জড়িয়ে ধরা দরকার।’

ছবিটি পোস্ট করার সময় ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করেছেন টেইলর সুইফটের জনপ্রিয় গান ‘দ্য ওয়ে আই লাভড ইউ’। এই সংযোজন তার অনুসারীদের মধ্যে আরও বেশি নস্টালজিয়া তৈরি করে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১০

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১১

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১২

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৪

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৫

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৬

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৭

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৯

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

২০
X