বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ এএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ এএম
অনলাইন সংস্করণ

সৃজিতের নতুন সিনেমায় আবীর-টোটা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাঙালি সিনেমার দর্শকের জন্য আসছে নতুন চমক! একের পর এক হিট ছবি উপহার দেওয়ার পর ফের নতুন পরিকল্পনায় ব্যস্ত হয়ে পড়েছেন জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এ বছরই মুক্তি পেয়েছে তার ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ আর ‘কিলবিল সোসাইটি’। বড়দিনে আসছে বহু প্রতীক্ষিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’। কিন্তু এখানেই শেষ নয়, এরই মধ্যে ঘোষণা করলেন একদম ভিন্ন স্বাদের নতুন ছবি ‘এম্পারার ভার্সেস শরত্‍চন্দ্র’। নাম শুনেই মনে হচ্ছে, এবার পর্দায় দেখা যাবে সম্রাট বনাম সাহিত্যসম্রাটের এক দুর্দান্ত সংঘর্ষ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আগামী বছর ‘পথের দাবী’ প্রকাশিত হওয়ার শতবর্ষ। ১৯২৬ সালের ৩১ অগাস্ট এই বই প্রকাশিত হয়েছিল। ইংরেজ সরকার বইটিকে নিষিদ্ধ করে দেয় ১৯২৭ সালের জানুয়ারি মাসে। ইংরেজ সরকারের বিরুদ্ধে গর্জে ওঠা, বই নিষিদ্ধ হওয়া এবং সমাজে তার প্রভাব, পুরোটা নিয়েই এই ছবি। এ বিষয়ে পরিচালকের কাছ থেকে জানা যায়, নভেম্বর মাসে এই ছবির শুটিংয়ের পরিকল্পনা করছেন তিনি এবং নামি অভিনেতাদের নাম নিয়ে ভাবছেন, এই ছবির প্রধান মুখ করার জন্য। এ ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ১ মে।

জানা যায়, আসন্ন এ সিনেমাটিতে দেখা যাবে আবীর চট্টোপাধ্যায় এবং টোটা রায়চৌধুরীকে। আবীরের সঙ্গে সৃজিত ‘রাজকাহিনী’-র মতো ছবি করলেও, সাম্প্রতিক সময়ে সৃজিত-আবীর জুটির নজরকাড়া কাজ হয়নি। তবে এবার পরিচালকের ছবিতে তাক লাগানো চরিত্র করবেন আবীর, তেমনই জানালেন তিনি। টোটা অবশ্য ফেলুদা রূপে বেশ কয়েকবার কাজ করলেন সৃজিতের সঙ্গে। ছবিতে থাকছেন সোহিনী সরকার। ‘রাজকাহিনী’ বা ‘ভিঞ্চিদা’-র মতো ছবিতে সৃজিত-সোহিনী জুটিতে দেখা গিয়েছিল। সেই জুটি আবারও ফিরছেন বড়পর্দায়।

এদিকে একই ছবিতে থাকছেন রুদ্রনীল ঘোষ ও কাঞ্চন মল্লিক। ‘রাজকাহিনী’-তেও তারা দুজন একসঙ্গে ছিলেন। সম্প্রতি সম্প্রতি ‘ধূমকেতু’ ছবিতে নজরকাড়া অভিনয় দেখা গিয়েছে রুদ্রনীলের। তাই নতুন করে সৃজিতের ছবিতে রুদ্রনীলের উপস্থিতি গুরুত্বপূর্ণ।

আসন্ন এ সিনেমাটি প্রযোজনার দায়িত্বে থাকছে এসভিএফ এবং দাগ ক্রিয়েটিভ মিডিয়া। শ্রীকান্ত মোহতা-মহেন্দ্র সোনি এবং রাণা সরকারের যৌথ প্রযোজনায় ‘লহ গ‍ৌরাঙ্গের নাম রে’ তৈরি করেছেন সৃজিত। আবারও সেই টিম ফিরছে নতুন ছবি নিয়ে। তবে কে হবেন বড়পর্দার শরত্‍চন্দ্র? এ বিষয়ে কোনো কিছুই নিশ্চিত করেননি নির্মাতা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X