স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ মোবাইলে দেখবেন যেভাবে

এশিয়া কাপে আজ মাঠে নামছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত
এশিয়া কাপে আজ মাঠে নামছে বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত

এশিয়া কাপে টিকে থাকার লক্ষ্য নিয়ে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়ে জয় দিয়ে এশিয়া কাপের চলমান আসর শুরু করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই হোঁচট খায় টাইগাররা। শ্রীলঙ্কার কাছে হারে ৬ উইকেটে। আসরে ২ ম্যাচ খেলে বাংলাদেশের সংগ্রহে আছে ২ পয়েন্ট। সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।

২০১৪ সালে মিরপুরে সহযোগী দেশ হিসেবে আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ের সূত্রপাত হয় বাংলাদেশের। ১১ বছর পেরিয়ে এখন সেই লড়াইয়ে ১২ ম্যাচের ৭টিতেই জিতে বড় ব্যবধানে এগিয়ে আফগানিস্তান। এর মধ্যে সব সংস্করণেই আফগানিস্তানের বিপক্ষে এমন কিছু হারের সাক্ষী বাংলাদেশ হয়েছে, যা বেদনা বাড়িয়েছে কয়েকগুণ।

মহাগুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের একাদশে আসতে পারে পরিবর্তন। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্রামে ছিলেন তাসকিন আহমেদ। তার আজ একাদশে ফেরা নিশ্চিতই বলা চলে। ফলে একাদশ থেকে ছিটকে যেতে পারেন শরিফুল। চার নম্বর জায়গা নিয়ে আছে আলোচনা। টানা ব্যর্থতার বৃত্তে আটকা তাওহীদ হৃদয়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা ১৪ ইনিংসে ফিফটি নেই তার। হৃদয়ের পরিবর্তে একাদশে দেখা মিলতে পারে সাইফ হাসানের।

বাংলাদেশ-আফগানিস্তান মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। অনলাইনে সরাসরি সম্প্রচার করবে টফি। দর্শকরা টফি অ্যাপ (অ্যান্ড্রয়েড ও আইওএস) ব্যবহার করে মোবাইলে ম্যাচটি উপভোগ করতে হবে। এ ছাড়া টফি লাইভ ডট কম এবং স্মার্ট টিভি (অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজন ও এলজি ওয়েবওএস)-এর মাধ্যমেও ম্যাচটি দেখা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X