স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬ এএম
অনলাইন সংস্করণ

মেসি ম্যাজিকে মায়ামির প্রত্যাবর্তন

লিওনেল মেসি। ‍ছবি : সংগৃহীত
লিওনেল মেসি। ‍ছবি : সংগৃহীত

আগের দুই ম্যাচে নিষ্প্রভ ছিলেন লিওনেল মেসি। জয়ের দেখা পায়নি তার দল ইন্টার মায়ামিও। বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকালে মেসির অনবদ্য পারফরম্যান্সের দিন জয়ের দেখা পেয়েছে মায়ামি। সাউন্ডার্সকে হারিয়েছে ৩-১ গোলে। এদিন গোল করার পাশাপাশি গোলে সহায়তাও করেন মেসি।

ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে ম্যাচের মাত্র ১২ মিনিটে স্প্যানিশ সতীর্থ জর্দি আলবাকে গোল বানিয়ে দেন মেসি। এরপর ৪১ মিনিটে সেই আলবার পাস থেকে নিজেও গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। বিরতির পর ৫২ মিনিটে আমেরিকান ইয়ান ফ্রে মায়ামির হয়ে তৃতীয় গোলটি করেন। ৬৯ মিনিটে মেক্সিকান মিডফিল্ডার ওবেদ ভার্গাস সাউন্ডার্সের হয়ে একটি গোল শোধ করেন।

এ নিয়ে মেজর লিগ সকারে চলতি মৌসুমে ২১ ম্যাচে ২০টি গোল করেছেন মেসি। লিগটির ইতিহাসে পঞ্চম ফুটবলার হিসেবে টানা দ্বিতীয় মৌসুমে তিনি ২০ গোল করেছেন। এ ছাড়া ২০২৫ সালের এখন পর্যন্ত ৪০ গোলে অবদান রাখলেন ৩৮ বছর বয়সী বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

এই জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ২৭ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে পাঁচে অবস্থান করছে ফ্লোরিডার ক্লাবটি। ৩টি করে ম্যাচ বেশি খেলে ৫৭ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে ফিলাডেলফিয়া ইউনিয়ন, এরপর যথাক্রমে অবস্থান করছে সিনসিনাতি (৫৫), শার্লট (৫৩) ও ন্যাশভিলে (৫০)।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর লিগস কাপ ফাইনালে সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে হেরেছিল হাভিয়ের মাশ্চেরানোর দল। ফলে এই জয় তাদের মায়ামির জন্য প্রতিশোধ নেওয়াও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

১০

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১১

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১২

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৩

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১৪

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৫

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৬

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৭

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৮

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৯

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

২০
X