বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৯:০৭ এএম
অনলাইন সংস্করণ

বিলিয়নিয়ার ক্লাবে শাহরুখ খান

শাহরুখ খান । ছবি : সংগৃহীত
শাহরুখ খান । ছবি : সংগৃহীত

বলিউডের বাদশাহ শাহরুখ খান আবারও প্রমাণ করলেন তার অপ্রতিরোধ্য রাজত্ব। পর্দায় অভিনয়ের জাদুতে কোটি ভক্তের হৃদয় জয় করা এই কিং এবার লিখলেন নতুন ইতিহাস। ভারতের সবচেয়ে ধনী অভিনেতাদের কাতারে নাম তোলার পাশাপাশি প্রথমবারের মতো পা রাখলেন সম্মানজনক ‘বিলিয়নিয়ার ক্লাব’-এ, যা বলিউডে এক অভূতপূর্ব মাইলফলক।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫'-এর তালিকায় শাহরুখ খান এই গৌরব অর্জন করেছেন। চলচ্চিত্র জগতে তার দীর্ঘ ৩৩ বছরের সফল ক্যারিয়ার। এই মুহূর্তে শাহরুখের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১.৪ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ হাজার ৩২০ কোটি টাকা (১২ হাজার ৪৯০ কোটি ভারতীয় রুপি)।

আরও জানা যায়, বলিউড বাদশা প্রথমবারের মতো এই বিপুল সম্পত্তি নিয়ে বিলিয়নিয়ার ক্লাবে যুক্ত হলেন। সম্পদের দিক থেকে শাহরুখ খান বেশ কিছু জনপ্রিয় আন্তর্জাতিক তারকাদেরও পিছনে ফেলে দিয়েছেন, যা অনেকের জন্যই চমকপ্রদ খবর।

তালিকায় 'কিং খান'-এর নিচে রয়েছেন পপ তারকা টেলর সুইফট (১.৩ বিলিয়ন ডলার), অ্যাকশন কিং আর্নল্ড শোয়ার্জনেগার (১.২ বিলিয়ন ডলার), জনপ্রিয় কৌতুকাভিনেতা জেরি সাইনফিল্ড (১.২ বিলিয়ন ডলার) এবং গায়িকা-অভিনেত্রী সেলিনা গোমেজ (৭২০ মিলিয়ন ডলার)।

ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে নিজের জায়গা ধরে রেখেছেন শাহরুখ। হুরুন তালিকা অনুসারে, ভারতে তারকাদের মধ্যে সম্পত্তির দিক থেকে শাহরুখের পরেই রয়েছেন অভিনেত্রী জুহি চাওলা এবং তার পরিবার, যাদের মোট সম্পত্তির পরিমাণ ৭ হাজার ৭৯০ কোটি টাকা।

এরপরে তৃতীয় স্থানে আছেন হৃত্বিক রোশন, তার সম্পত্তির পরিমাণ ২ হাজার ১৬০ কোটি টাকা। চতুর্থ স্থানে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা কর্ণ জোহর এবং পঞ্চম স্থানে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন।

প্রায় তিন দশক ধরে শাহরুখ খান শুধু অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ নন। তার আয়ের উৎস বহুধা বিস্তৃত। এর মধ্যে উল্লেখযোগ্য হলো তার প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, একটি ভিএফএক্স স্টুডিও এবং একাধিক ক্রিকেট দলে অংশীদারত্ব, যার মধ্যে রয়েছে জনপ্রিয় দল নাইট রাইডার্স স্পোর্টস। এ ছাড়াও পশ্চিম এশিয়ায় তার বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X