কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

ইরানি ক্ষেপণাস্ত্র পাল্লা থেকে ‘সব সীমা’ তুলে নিলেন খামেনি!

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ছবি : সংগৃহীত
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ছবি : সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর আরোপিত সব ধরনের সীমাবদ্ধতা তুলে নিয়েছেন বলে দাবি উঠেছে। ইরানের একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের উদ্ধৃতি দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে বিশ্লেষকদের মতে, এমন সিদ্ধান্ত সত্য হলে তা ইরানের প্রতিরক্ষা নীতিতে এক বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করবে। বিশেষ করে গত জুনে ভয়াবহ সংঘাতের পর তেহরান যে তার সামরিক অবস্থান আরও দৃঢ় করছে, সেটিই এতে স্পষ্ট হয়ে উঠবে।

ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আহমেদ বখশায়েশ আরদেস্তানি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি উন্নত করেছে এবং যতটা প্রয়োজন মনে করবে, ততটাই উন্নত করবে।’

তিনি আরও জানান, খামেনি আগে ক্ষেপণাস্ত্রের পাল্লা ২২০০ কিলোমিটারে সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু এখন সেই সীমা তুলে নেওয়া হয়েছে।

আরদেস্তানি বলেন, তেহরান ক্ষেপণাস্ত্রের পাল্লার কোনো নির্দিষ্ট সীমা মানবে না, কারণ এটি তাদের সামরিক শক্তির ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান।’ তার ভাষায়, ‘আমরা আমাদের নিরাপত্তা ও প্রতিরক্ষা স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেব, অন্য কারও চাপে নয়।’

এই বক্তব্য এসেছে এমন এক সময়, যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মাত্র একদিন আগেই অভিযোগ করেছেন, ইসরায়েল ওয়াশিংটনকে বিভ্রান্ত করতে ইরানের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে।

তেহরানের এই অবস্থানকে বিশ্লেষকরা দেখছেন এক সুস্পষ্ট বার্তা হিসেবে—ইরান তার প্রতিরক্ষা নীতি ও সামরিক প্রযুক্তি বিকাশে কোনো বিদেশি চাপ বা নিষেধাজ্ঞার পরোয়া করছে না। তারা বলছেন, খামেনির এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার জন্ম দিতে পারে এবং এর প্রভাব ছড়িয়ে পড়বে বৈশ্বিক নিরাপত্তা রাজনীতিতেও।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১০

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১২

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৩

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৪

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৫

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৬

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৭

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৮

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৯

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

২০
X