গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

ধানের শীষকে বিজয়ী করতে জনসাধারণ মুখিয়ে রয়েছে : ড. কিবরিয়া

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৩১ দফার লিফলেট বিতরণ কার্যক্রম। ছবি : সংগৃহীত
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৩১ দফার লিফলেট বিতরণ কার্যক্রম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া মণ্ডল বলেছেন, ৩১ দফার প্রতি জনসাধারণের পূর্ণ সমর্থন রয়েছে। যারা আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে মুখিয়ে রয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুকানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। এদিন সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি প্রয়াত অধ্যক্ষ আব্দুল মান্নান মণ্ডলের কবর জিয়ারতের মধ্যদিয়ে কার্যক্রম শুরু করা হয়।

কবর জিয়ারত শেষে উপস্থিত নেতদের উদ্দেশ্যে ড. মো. গোলাম কিবরিয়া মণ্ডল বলেন, আমার বড় ভাই দীর্ঘদিন গোবিন্দগঞ্জ উপজেলায় বিএনপির নেতৃত্ব দিয়েছে। একজন সৎ ব্যক্তি এবং যোগ্য নেতৃত্বের কারণে আজও তিনি উপজেলার প্রতিটি ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গসহযোগী নেতাদের কাছে সমাদৃত।

তিনি আরও বলেন, আমি এরই মধ্যে ১৪টি ইউনিয়নে গণসংযোগ করেছি। সেখানে ৩১ দফার প্রতি জনসাধারণের পূর্ণ সমর্থন দেখেছি। যারা আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে মুখিয়ে রয়েছে। পরে তিনি মোটরসাইকেল শোডাউন করে নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণে বের হন।

এ সময় বিএনপির ইউনিয়ন নেতা আব্দুল মান্নান মহলদার, মইনুল ইসলাম, হাকিম মণ্ডল, সাবেক সভাপতি ফারুক আহম্মেদ, বেলাল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল রানাসহ বিএনপি ও সহযোগী-অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১০

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১১

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

১২

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

১৩

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১৪

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১৫

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১৬

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৭

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১৮

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১৯

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

২০
X