বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

শাহরুখ স্যারের সঙ্গে করমর্দনের পর হাত ধুইনি : প্রকৃতি মিশ্র 

শাহরুখ খান ও প্রকৃতি মিশ্র  । ছবি : সংগৃহীত
শাহরুখ খান ও প্রকৃতি মিশ্র  । ছবি : সংগৃহীত

বলিউডে এক ঐতিহাসিক মুহূর্ত। ৩৩ বছরের দীর্ঘ ক্যারিয়ার, অসংখ্য ব্লকবাস্টার ছবি আর কোটি ভক্তের ভালোবাসা, তবুও জাতীয় চলচ্চিত্র পুরস্কার যেন এতদিন অধরাই ছিল শাহরুখ খানের জন্য। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটেছে। ‘জওয়ান’-এ দুর্দান্ত অভিনয়ের জন্য প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিজের ঝুলিতে তুললেন বলিউড বাদশা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সম্মাননা গ্রহণের মুহূর্তে আবেগে ভেসেছেন শাহরুখ, আর সেই দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন পুরস্কার কমিটির আরেক সদস্য, ওড়িয়ার অভিনেত্রী প্রকৃতি মিশ্রও।

বুধবার (২৪ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শাহরুখ খানের সঙ্গে একটি ছবি পোস্ট করে প্রকৃতি মিশ্র লেখেন, ‘আমি জানতাম না, আমি সেই সৌভাগ্যবান ১১ জনের একজন হবো, যারা শাহরুখ স্যারকে তার বহু প্রতীক্ষিত ও প্রাপ্য প্রথম জাতীয় পুরস্কার প্রদান করার দায়িত্বে ছিলাম।’

‘ওম শান্তি ওম’ সিনেমার জনপ্রিয় সংলাপের আদলে তিনি আরো লেখেন, ‘যদি তুমি কোনো কিছু মন থেকে চাও, তাহলে পুরো কায়নাত তোমাকে তা পেতে সাহায্য করে। এই জয়টা যেন আমার নিজের, কারণ এটা প্রতিটি ভারতীয় শিল্পীকে স্বপ্ন দেখার, চেষ্টা করার এবং সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়।

শাহরুখের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রকৃতি লেখেন, ‘আপনার বিনয়, কঠোর পরিশ্রম এবং সৌজন্য আমাদের অনুপ্রাণিত করেছে।’

পোস্টের শেষে মজার ছলে তিনি বলেন, ‘পিএস : পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহরুখ স্যারের সঙ্গে করমর্দনের পর থেকে আমি আমার হাত ধুইনি।’ এই বাক্যটি দ্রুত নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

উল্লেখ্য, ২০১৮ সালে ‘হ্যালো আর্সি’ ছবিতে অভিনয়ের জন্য প্রকৃতি মিশ্রও জাতীয় পুরস্কার পেয়েছিলেন। হিন্দি দর্শকদের কাছে তিনি ‘বিট্টি বিজনেসওয়ালি’ এবং ‘লাল ইশক’-এর মতো ধারাবাহিক ও রিয়েলিটি শো ‘এস অফ স্পেস ২’-এর মাধ্যমে পরিচিতি লাভ করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X