বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

বিতর্কে জড়ালেন অনীত পাড্ডা

অনীত পাড্ডা । ছবি : সংগৃহীত
অনীত পাড্ডা । ছবি : সংগৃহীত

‘সাইয়ারা’ সিনেমা দিয়ে আলোচনায় আসা নায়িকা অনীত পাড্ডা আবারও খবরের শিরোনামে। তবে এবার সিনেমার কারণে নয় বরং একটি ভাইরাল ভিডিওকে ঘিরে। সম্প্রতি পুরোনো একটি ভিডিওতে দেখা গেছে, অনীত উর্দু ভাষায় লেখা বিখ্যাত কবিতা ‘লব পে আতি হ্যায় দুয়া’ গেয়ে শোনাচ্ছেন। ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা আলোচনা। অনেকে একে ইসলামী ধর্মপ্রাণ কবিতা বলে দাবি করলেও, বাস্তবে এটি শিশুদের জন্য লেখা এক প্রার্থনামূলক কবিতা। এই নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল বিতর্কের ঝড়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ‘সাইয়ারা’ ছবির সূত্র ধরে এই নায়িকার হঠাত্‍ জনপ্রিয়তা পাওয়া। ছবিতে নায়ক আহান পাণ্ডের সঙ্গে নায়িকার রসায়ন ছিল দেখার মতো। ইদানীং বলিউড এই চর্চায় সরগরম যে বড়পর্দার নায়ক-নায়িকা ব্যক্তিগত জীবনে প্রেম করছেন।

তবে সত্যি তারা প্রেম করছেন কিনা, এই ব্যাপারে কোনো বিবৃতি দেননি। অনীত এরপর কোন ছবি করবেন, তা নিয়ে বেশ কিছুটা চর্চা শুরু হয়েছে বলিউডে। তবে তারই মধ্যে এই পুরোনো ভিডিও ঘিরে চর্চা তৈরি হলো। তবে তার এই বিতর্কের মধ্যে কিছু ভক্ত প্রথম থেকেই অনীতের পক্ষে কথা বলেছেন। ‘এটা শুধুই কবিতা, এতে দোষের কিছু নেই’ এমন প্রতিক্রিয়াও এসেছে।

এর আগে নায়িকা ম্রুণাল ঠাকুরের একটা ভিডিও ঘিরে চর্চা তৈরি হয়েছিল। অভিনেত্রী বিপাশা বসুকে নিয়ে একটা মন্তব্য করেছিলেন। কিন্তু তা নিয়ে বিতর্ক তৈরি হয়। এ বিষয়ে অভিনেত্রী একটা বিবৃতিতে জানান, তিনি আগে এরকম কথা বললেও, সেটা নিয়ে এখন আলোচনার কোনো যুক্তি নেই। অনীত আগামী দিনে কোনো বিবৃতি দেবেন কিনা, সেটা দেখার অপেক্ষা।

অনীতকে ঘিরে চর্চা শুরু হলেও, এবার সত্যিটা সবাই জেনে গিয়েছেন। তাই অনীতের সম্পর্কে যারা নেগেটিভ মন্তব্য করেছিলেন, তাদের অনেকে নিজেদের ভুল সংশোধন করে নিয়েছেন সোশ্যাল মিডিয়াতে।

নায়িকা সামনে কী কাজ করবেন, তা নিয়ে অবশ্য চর্চা থামছে না। এমনকী আহান পাণ্ডের সঙ্গে আবার কবে তাকে জুটিবেঁধে দেখা যাবে, তা নিয়েও প্রশ্ন করছেন অনীতের অনুরাগীরা।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১০

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১১

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১২

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৩

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৪

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৫

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৬

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৮

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

১৯

বিয়ের চাপে প্রেমিকাকে হত্যা, প্রেমিক গ্রেপ্তার

২০
X