বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সাইয়ারা’র রেকর্ড

আহান পান্ডে ও অনীত পাড্ডা। ছবি : সংগৃহীত
আহান পান্ডে ও অনীত পাড্ডা। ছবি : সংগৃহীত

বলিউডে আবারও প্রেমের জাদু! নবাগতদের নিয়ে মোহিত সুরি পরিচালনায় নির্মিত রোমান্টিক সিনেমা ‘সাইয়ারা’ এরই মধ্যে ঝড় তুলেছে বক্স অফিসে। চলতি বছরের ১৮ জুলাই মুক্তির পরই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই সিনেমা। ৮০০ পর্দা থেকে যাত্রা শুরু করে মাত্র কদিনেই তা ছড়িয়ে পড়েছে ২ হাজার পর্দায়। পাশাপাশি ইঙ্গিত মিলছে দর্শকের তুমুল আগ্রহের। ৪৫ কোটি রুপি বাজেটের এই ভালোবাসার গল্পে বাজিমাত করেছেন আহান পান্ডে ও অনীত পাড্ডা। অভিষেক সিনেমা দিয়েই এখন আলোচনায় আহান, আর মূলধারার প্রথম সুযোগে অনীতের দুর্দান্ত উপস্থিতি যেন নতুন তারকার আগমনের বার্তা দিচ্ছে বলিউডকে। প্রশ্ন এখন একটাই, বক্স অফিসে ‘সাইয়ারা’ ঠিক কতটা সাড়া ফেলেছে?

ভারতীয় বক্স অফিস রিপোর্ট প্রকাশকারী সংস্থা স্যাকনিল্ক সূত্রে জানা যায়, মুক্তির প্রথম দিনে ‘সাইয়ারা’ আয় করে ২১.৫ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করে ২৬ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করে ৩৫.৭৫ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করে ২৪ কোটি রুপি, পঞ্চম দিনে আয় করে ২৫ কোটি রুপি, ষষ্ঠ দিনে আয় করে ২১.৫ কোটি রুপি, সপ্তম দিনে আয় করে ১৯ কোটি রুপি, অষ্টম দিনে আয় করে ১৮ কোটি রুপি এবং নবম দিনের আয় ২৬.৫ কোটি রুপি।

আরও জানা যায়, ৯ দিনে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২২৮.৯ কোটি রুপি (গ্রস)। বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ২৮১.৭৫ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৩৯৭ কোটি ৭২ লাখ টাকার বেশি।

চলতি বছরে এরই মধ্যে বেশ কিছু হিন্দি সিনেমা মুক্তি পেয়েছে। তবে প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় ‘সাইয়ারা’ চতুর্থ অবস্থানে রয়েছে। এর আগে রয়েছে ভিকি কৌশলের ‘ছাভা’, সালমান খানের ‘সিকান্দার’ আর অক্ষয় কুমারের ‘হাউসফুল ৫’ সিনেমা।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার হলেন ইয়াবাকান্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

১০

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

১১

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

১২

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

১৩

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

১৪

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১৫

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১৬

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৮

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৯

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

২০
X