কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৭:০৩ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

বরখাস্ত হলেন পুলিশের সেই এডিসি

মো. শাহ নূর আলম পাটওয়ারী। ছবি : সংগৃহীত
মো. শাহ নূর আলম পাটওয়ারী। ছবি : সংগৃহীত

কর্মক্ষেত্রে ১৪ মাস ধরে অনুপস্থিত থাকায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. শাহ নূর আলম পাটওয়ারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এ বিষয়ে গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সই করা এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, শাহ নূর আলম পাটওয়ারী বর্তমানে অ্যান্টি টেররিজম ইউনিটে সংযুক্ত থাকলেও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) পদে দায়িত্ব পালনকালে বিনা অনুমতিতে গত ১৯ আগস্ট ২০২৪ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) ও ৩(গ) অনুযায়ী ‘অসদাচরণ ও পলায়ন’-এর অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিধিমালা অনুযায়ী বিধি ১২ উপবিধি (১) অনুসারে তাকে সাময়িক বরখাস্ত করা হয়, যা কার্যকর ধরা হয়েছে ১৯ আগস্ট ২০২৪ থেকে। তবে বরখাস্তকালীন তিনি নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

জানা যায়, গত বছরের ১৬ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় সরাসরি জড়িত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহানুর আলম পাটোয়ারী। এই পাটোয়ারীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হওয়ার পর সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ চলছে। বর্তমানে পলাতক রয়েছে পুলিশের এই কর্মকর্তা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X