কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৬:৪৬ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ১১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে আলোচনা

শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়া বা ছাপানো নিয়ে দেশে আলোচনা-সমালোচনা চলার মধ্যে তার একটি সাক্ষাৎকার ছেপেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স। গত বছরের ৫ আগস্টের অভ্যুত্থানের পর থেকে ভারতে অবস্থানরত শেখ হাসিনা ইমেইলে প্রশ্নোত্তরের মাধ্যমে এ সাক্ষাৎকার দিয়েছেন বলে জানিয়েছে রয়টার্স। সাক্ষাৎকারে আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং তার দেশে ফেরা প্রসঙ্গও আসে। ক্ষমতা হারানোর পর প্রথম কোনো সংবাদমাধ্যমকে দেওয়া শেখ হাসিনার এ সাক্ষাৎকার নিয়ে নানা মহলে চলছে আলোচনা।

গত মে মাসে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয়। এতে আগামী নির্বাচনে দলটির অংশগ্রহণের সুযোগ নেই। এ প্রসঙ্গে রয়টার্সের প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, তিনি আশা করেন, তার দলকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। তবে তিনি বা তার পক্ষে কেউ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগের জন্য বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে নেপথ্যে আলোচনা করছেন কি না, সে বিষয়ে শেখ হাসিনা কিছু জানাননি। এ ছাড়া আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া না হলে দলটির ভোটারদের অন্য দলকে সমর্থন দিতে বলা হবে না বলেও জানান তিনি।

দেশে ফিরবেন কি না, সে বিষয়েও রয়টার্সের প্রশ্নের জবাব দেন শেখ হাসিনা। তিনি জানান, তার দলকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে তাতে যে সরকারই আসুক না কেন, তাদের সময়ে তিনি দেশে ফিরবেন না এবং তিনি ভারতেই অবস্থান করবেন।

গত বছরের আন্দোলন দমাতে গিয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। তবে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি দাবি করেন, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বা অন্য কথিত অপরাধের সঙ্গে তার ব্যক্তিগত সংশ্লিষ্টতা ছিল না এবং এ কার্যক্রমগুলোকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নাটক’ বলে আখ্যায়িত করেছেন তিনি।

কালবেলা/এমএসকেএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

ফ্রান্সে দাবানলে পুড়েছে ৬ হাজার একরের বেশি এলাকা

সাতক্ষীরায় গাজী নজরুলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১০

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

১১

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

১২

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

১৩

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

১৪

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

১৫

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

১৬

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১৭

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১৮

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১৯

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

২০
X