বিনোদন ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ডিভোর্সে ৫ কোটি খোরপোশ চান মাহি! যা বললেন অভিনেত্রী

জয় ভানুশালি ও মাহি ভিজ। ছবি : সংগৃহীত
জয় ভানুশালি ও মাহি ভিজ। ছবি : সংগৃহীত

কয়েক দিন ধরেই ভারতীয় টেলিভিশন দুনিয়ার ‘পাওয়ার কাপল’ জয় ভানুশালি ও মাহি ভিজের বিচ্ছেদের খবরে তোলপাড় চলছে। দেড় দশকের দাম্পত্যে ইতি টানতে চলেছেন এই তারকা দম্পতি— এমন গুঞ্জনেই সয়লাব মায়ানগরীর টিনসেল টাউন। অবশেষে এই আলোচনায় সরাসরি মুখ খুললেন অভিনেত্রী মাহি ভিজ।

ডিভোর্স নিয়ে যখন সোশ্যাল মিডিয়া এবং বলিপাড়ায় কৌতূহলের শেষ নেই, ঠিক তখনই মাহি নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওবার্তায় ভক্তদের উদ্দেশ্যে সব খোলাসা করেন।

জয়ের সঙ্গে তার সমীকরণ নিয়ে মাহি সাফ জানান, ‘জয় আমার পরিবার, আর চিরকাল সেই সমীকরণই বজায় থাকবে। ও দারুণ একজন মানুষ হওয়ার পাশাপাশি খুব ভালো বাবাও।’ এই গুঞ্জনে যে তারা বিরক্ত, তা স্পষ্ট করে অভিনেত্রী বলেন, ‘তাই যত দিন না আমরা নিজেরা এই বিষয়ে কোনো মন্তব্য করছি, তত দিন আপনারা দয়া করে আমাদের ব্যক্তিগত জীবনে নাক গলানো বন্ধ রাখুন।’

এই ‘কঠিন’ সময়ে মাহি তাদের সন্তানদের কথা ভেবে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন। তিনি প্রকাশ করেন যে, এই ধরনের ভিত্তিহীন খবর তাদের সন্তানদের ওপর মারাত্মক প্রভাব ফেলছে।

মাহির কথায়, ‘আমার ছেলে মোবাইল থেকে একটি নিউজ পোর্টাল খুলে আমাকে দেখায়। একবার ভাবুন, ও কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে! আজকাল তো সব বাচ্চার হাতেই মোবাইল থাকে। ফলত এসব খবরে ওদের মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব পড়ে। শুধু কয়েকটা লাইক, কমেন্টের আশায় ভুয়া খবর ছড়াবেন না দয়া করে।’

এদিকে বিচ্ছেদের খবরের মাঝেই চাউর হয়, মাহি ভিজ নাকি স্বামী জয় ভানুশালির থেকে ৫ কোটি রুপি খোরপোশ চেয়েছেন। এই প্রসঙ্গেও নিজের ইউটিউব চ্যানেলে কথা বলতে কুণ্ঠাবোধ করেননি অভিনেত্রী।

আর্থিক লেনদেনের এই গুঞ্জন উড়িয়ে দিয়ে মাহি তার বক্তব্যে অর্থনৈতিক স্বাধীনতার ওপর জোর দেন। তিনি বলেন, ‘খোরপোশের বিষয়ে আমার মুখ থেকে কিছু না শুনলে কারও কথায় কান দেবেন না। কারণ আমার বিশ্বাস, আলাদা থাকলে নিজের খরচ নিজে চালানো উচিত। প্রত্যেক নারীর অর্থনৈতিক স্বাধীনতা থাকা উচিত, সে বিবাহিত হোক কিংবা অবিবাহিত।’

তবে খোরপোশ নেওয়ার বিষয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেন মাহি। তার ভাষ্যে, ‘গৃহবধূদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। যারা কোনো দিন বাইরে কাজ করার সুযোগ পাননি, তারা খোরপোশ নিতে পারেন। কিন্তু কেউ নিজে আর্থিকভাবে সচ্ছল হলে, তার খোরপোশ নেওয়া অর্থহীন। কারণ যিনি পরিশ্রম করে অর্থ উপার্জন করে, টাকার অধিকার আদতে তারই।’

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১০

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১১

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১২

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৩

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৪

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৫

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

১৬

টুঙ্গিপাড়ার পাশে সমাবেশ করে গেলেন হাসনাতরা

১৭

রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস

১৮

কসমেটিক সার্জারি করে নতুন লুকে ভিনি

১৯

একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের

২০
X