নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১২:৪১ এএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১২:৪২ এএম
অনলাইন সংস্করণ

সদস্য ফরম পূরণ করে আ.লীগ নেতার জামায়াতে যোগদান

আব্দুল লতিফ। ছবি  : কালবেলা
আব্দুল লতিফ। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগদান করেছেন পিরোজপুরের নেছারাবাদের এক আওয়ামী লীগ নেতা। উপজেলার গুয়ারেখা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মহিব্বুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই আওয়ামী লীগ নেতা হলেন আব্দুল লতিফ ওরফে লতিফ সেক্রেটারি। তিনি পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।

এ বিষয়ে সদ্য জামাতে যোগ দেওয়া আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ বলেন, ‘আমি পূর্বে আওয়ামী লীগ করতাম, এখন জামায়াতে যোগদান করেছি। বয়স কম হয়নি। তাই চিন্তা করলাম আমার বয়স এখন ৭০ বছর। তাই শেষ জীবনে একটা ইসলামি দলের সঙ্গে থেকে মরতে চাই।’

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুয়ারেখা ইউনিয়নটি মূলত হিন্দু অধ্যুষিত এলাকা এবং ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে এ ইউনিয়নের কয়েকজন প্রবীণ আওয়ামী লীগ নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন বা জামায়াতমনা হয়ে উঠছেন।

গুয়ারেখা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মহিব্বুল্লাহ বলেন, ‘আমাদের ইউনিয়নে জামায়াতের অবস্থান দিন দিন শক্তিশালী হচ্ছে। অনেকে আমাদের দলে যোগ দিতে আগ্রহী, তবে যাচাই-বাছাইয়ের পরই সদস্যপদ দেওয়া হয়। এলাকা হিন্দু অধ্যুষিত হলেও অনেক সম্ভ্রান্ত হিন্দু নাগরিকও আমাদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন।’

তিনি আরও জানান, “আব্দুল লতিফ আমাদের দলের প্রাথমিক সদস্যপদ ফরম পূরণ করেছেন। এ ছাড়া নিরঞ্জন হালদার নামে এক স্কুল শিক্ষকও সম্প্রতি আমাদের দলে এসেছেন। শিগগিরই তাদের আনুষ্ঠানিকভাবে সদস্য করা হবে।’

স্থানীয় রাজনৈতিক মহলে আওয়ামী লীগের সহসভাপতির হঠাৎ জামায়াতে যোগদান নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। অনেকেই একে স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X