কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ডেলিভারি অ্যাপকে ফাঁকি দিয়ে ২ বছরে ২৯ লাখ টাকার খাবার খেলেন যুবক!

ডেলিভারি অ্যাপকে ফাঁকি দিয়ে ২ বছরে ২৯ লাখ টাকার খাবার খেলেন যুবক!

ফুড ডেলিভারি অ্যাপের দুর্বলতাকে কাজে লাগিয়ে জাপানে দুই বছরে এক হাজারেরও বেশি খাবার বিনা মূল্যে অর্ডার করেছেন এক যুবক!

জাপানি সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ৩৮ বছর বয়সী তাকুয়া হিগাশিমোতো নামের ওই ব্যক্তি দেশের নাগোয়া শহরের বাসিন্দা। তিনি জাপানের জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ ‘ডেমায়ে-ক্যান’ (Demae-can)-এর অর্ডার বাতিল নীতির ফাঁকফোকর ব্যবহার করে এ প্রতারণা চালান।

তাকুয়া নিয়মিত অ্যাপটিতে ‘কনট্যাক্টলেস ডেলিভারি’ বা যোগাযোগবিহীন ডেলিভারির অপশন বেছে নিতেন। খাবার পৌঁছে যাওয়ার পরও তিনি দাবি করতেন, অর্ডার পাননি। এরপর কোম্পানি নীতিমালা অনুযায়ী তাকে রিফান্ড দিয়ে দিত। এতে বিনামূল্যে খাবার পেয়ে যেতেন তাকুয়া।

মিডিয়া রিপোর্টে বলা হয়, এই প্রতারক ব্যক্তি অ্যাপে ভুয়া নাম, ঠিকানা ও ১২৪টি ভিন্ন একাউন্ট ব্যবহার করতেন। প্রতিটি একাউন্ট তিনি প্রিপেইড কার্ডের মাধ্যমে খুলতেন এবং কিছুদিন পরেই সদস্যপদ বাতিল করে দিতেন। এতে করে জাপানি কর্তৃপক্ষ দীর্ঘদিন তার প্রতারণা ধরতে পারেনি। এভাবে তিনি প্রায় ২৪ হাজার মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি হিসাবে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের খাবার বিনামূল্যে সংগ্রহ করেছেন।

সবশেষ গত ৩০ জুলাই তাকুয়া আবারও একই কৌশলে একাধিক খাবারের অর্ডার দেন। তবে, খাবার হাতে পাওয়ার পর তিনি দাবি করেন, কিছুই পাননি। এভাবেই তিনি আরও ১০৫ ডলার ফেরত নিতে সক্ষম হন। পরে অনুসন্ধান চালিয়ে জাপান পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তদন্তের সময় তিনি অপরাধের স্বীকারোক্তি দিয়ে জানান, ‘অনেক বছর ধরে বেকার। প্রথমে কৌতূহলবশত চেষ্টা করেছিলাম, কিন্তু যখন বিনা দামে খাবার পেতে শুরু করলাম, তখন আর নিজেকে আটকাতে পারিনি।’ বর্তমানে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।

সূত্র : জিও নিউজ

কালবেলা/এটিআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X