স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

তুরস্কের ১৪৯ রেফারি নিষিদ্ধ

তুরস্ক ফুটবল ফেডারেশন। ছবি : সংগৃহীত
তুরস্ক ফুটবল ফেডারেশন। ছবি : সংগৃহীত

তুরস্কের ফুটবলে বড় ধরনের কেলেঙ্কারি সামনে এসেছে। দেশটির ফুটবল ফেডারেশন (টিএফএফ) শুক্রবার ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে ফুটবল ম্যাচে বেটিং বা জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে।

ফেডারেশনের শৃঙ্খলাবিষয়ক বোর্ড জানিয়েছে, এই কর্মকর্তাদের বিরুদ্ধে ৮ থেকে ১২ মাস পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে আরও তিনজন রেফারির বিষয়ে তদন্ত এখনো চলমান।

টিএফএফ তাদের ওয়েবসাইটে অভিযুক্ত রেফারিদের পূর্ণ তালিকা প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, অপরাধের ‘গুরুত্ব’ বিবেচনা করেই শাস্তির মেয়াদ নির্ধারণ করা হয়েছে। তবে চলমান তদন্তের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ফেডারেশন সভাপতি ইব্রাহিম হাজিওসমানোগলু জানিয়েছেন, রাষ্ট্রীয় সংস্থার সরবরাহ করা তথ্যের ভিত্তিতে পরিচালিত তদন্তে দেখা গেছে, তুরস্কের পেশাদার লিগে সক্রিয় ৫৭১ জন রেফারির মধ্যে ৩৭১ জনের বেটিং অ্যাকাউন্ট রয়েছে, যার মধ্যে ১৫২ জন সক্রিয়ভাবে জুয়া খেলেছেন।

তিনি বলেন, “তুরস্কের ফুটবলে এক গভীর নৈতিক সংকট বিরাজ করছে। এটি কাঠামোগত নয়, নৈতিক সমস্যাই এখন মূল বাধা।”

হাজিওসমানোগলু আরও জানান, কিছু রেফারি অবিশ্বাস্য সংখ্যক বার বেট করেছেন—একজন রেফারি একাই ১৮,২২৭ বার বেট করেছেন। ৪২ জন রেফারি ১,০০০টির বেশি ম্যাচে বেট করেছেন, আবার কেউ কেউ মাত্র একবার।

তিনি দাবি করেন, রেফারিদের বেতন পরিশোধে কোনো অনিয়ম হয়নি, বরং সাম্প্রতিক বছরগুলোতে তাদের পারিশ্রমিক বাড়ানো হয়েছে।

“যদি এমন একজন রেফারিও থাকে, যিনি তার প্রাপ্য বেতন পাননি, আমি সভাপতির পদ থেকে পদত্যাগ করব,” বলেন হাজিওসমানোগলু।

তুর্কি ফুটবলে এই ঘটনা এখন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মনে করছেন, এটি দেশটির ফুটবলে আস্থার বড় সংকট তৈরি করবে এবং রেফারিদের নিয়োগ ও তদারকি ব্যবস্থায় বড় সংস্কারের দাবি জোরালো হবে।

(সূত্র: রয়টার্স)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বোচ্চ ব্যবধানে জয়েও লাভ হলো না, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১০

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১১

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১২

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৩

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৪

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৫

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৬

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৭

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১৮

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১৯

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

২০
X