ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

প্রকাশ্যে গৃহবধূর কানের দুল ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২

র‌্যাবের হাতে গ্রেপ্তার দুই আসামি। ছবি : সংগৃহীত
র‌্যাবের হাতে গ্রেপ্তার দুই আসামি। ছবি : সংগৃহীত

ফরিদপুরে প্রকাশ্যে গৃহবধূকে পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার (১ নভেম্বর) বেলা ১১টায় র‌্যাবের গোয়ালচামট কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‍্যাব ১০-এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল ফরিদপুরের উত্তর শোভারামপুর এলাকায় পিস্তল ঠেকিয়ে এক গৃহবধূর কানের দুল ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে। এ ঘটনায় মূল আসামি মো. শরীফুল ইসলাম ওরফে ডন শরীফ (৩৮) ও তার সহযোগী মো. রায়হান মোল্লাকে (২৫) দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ২১ অক্টোবর ভোর ৬টার দিকে ফরিদপুর শহরের উত্তর শোভারামপুর এলাকায় গৃহবধূ মঞ্জু রানী দাসের ওপর অস্ত্রধারী দুই ছিনতাইকারী মোটরসাইকেলে এসে পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনিয়ে নেয়। ঘটনাটির ভিডিও চিত্র সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এতে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়। পরে এ ঘটনায় ফরিদপুর জেলার কোতোয়ালি থানায় মামলা হয়।

ঘটনার পরপরই র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল ছায়া তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে তারা ঘটনাস্থল পরিদর্শন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রযুক্তিগত নজরদারি এবং সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্য যাচাই করে আসামিদের শনাক্ত করতে সক্ষম হয়।

র‌্যাব-১০ এর দল শুক্রবার ফরিদপুরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে এবং সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে ফরিদপুর জেলার সালথা থানা এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত খেলনা পিস্তল, সুইচ গিয়ার, ক্ষুর, কেঁচি, পাবনা জেলা থেকে চুরি করা মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আসামি শরীফুল ইসলাম ওরফে ডন শরীফের বিরুদ্ধে ডাকাতি, খুন, চুরি ও মাদকসহ মোট ১০টি মামলা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের পরিপ্রেক্ষিতে তাদের ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১০

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১১

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১২

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

১৩

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

১৪

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

১৫

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১৬

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১৭

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১৮

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৯

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

২০
X