মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১০:২৫ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১০:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির অফিসে ঢুকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ৩ কিশোর আটক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পিরোজপুরের মঠবাড়িয়ায় ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ঢুকে জয় বাংলা ও শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার অভিযোগে তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার বড় হারজি বিএনপি কার্যালয়ে ঢুকে তিন কিশোর জয় বাংলা স্লোগান দিলে স্থানীয় বিএনপির বিক্ষুব্ধ কর্মী-সমর্থকরা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

গ্রেপ্তার তিন কিশোর মঠবাড়িয়ার পাঠাকাটা গ্রামের মো. আল আমিনের ছেলে অলি (১৫), একই গ্রামের মো. নূরুল হকের ছেলে রাকিবুল ইসলাম (১৫) ও মো. খলিলুর রহমানের ছেলে মো. জুবায়ের (১৬)। পুলিশ তিন কিশোরকে গতকাল শনিবার আদালতে পাঠিয়েছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি অফিসে বসে জয় বাংলা স্লোগান দেওয়া দুই কিশোরের ভিডিও ভাইরাল হয়। পরে স্থানীয় বিএনপির কর্মী-সমর্থকরা দুই কিশোরসহ ভিডিও ধারণ করা একজনকে আটক করে পুলিশে দেন।

স্থানীয় পাঠাকাটা ৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতারা বলেন, এটা আমাদের মূল অফিস না। এখানে স্থানীয় লোকজন বসে। তাদের মধ্যে কেউ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবেসে তার ছবি টানিয়ে রেখেছেন। এটাকে পুঁজি করে একটি মহল এখানে লোক না থাকার সুযোগে কিশোরকে দিয়ে ঘটনা ঘটিয়েছে। স্থানীয় বাসিন্দারা তাদের পুলিশে দিয়েছে।

তবে এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা মো. শহীদুল ইসলাম বাদী হয়ে অফিসে অনধিকার প্রবেশ, ভাঙচুরের অভিযোগ এনে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ওই মামলায় তিন কিশোরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।

মঠবাড়িয়া থানার ওসি আবদুল্লাহ আল মামুন কালবেলাকে বলেন, ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়ে তাদের থানায় আনা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১০

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১১

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১২

এনসিপির ফল উৎসবে হামলা

১৩

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৪

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৫

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৬

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৮

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৯

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

২০
X