বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

হাজার কোটির দুর্নীতিতে গোবিন্দর নাম!

অভিনেতা গোবিন্দ। ছবি : সংগৃহীত
অভিনেতা গোবিন্দ। ছবি : সংগৃহীত

প্রায় ১০০০ কোটি রুপির কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে বলিউড অভিনেতা গোবিন্দর। তাকে জিজ্ঞাসাবাদ করবে ওড়িশার অর্থনৈতিক অপরাধ দমন শাখা। খবর দ্য হিন্দু ডটকমের।

জানা যায়, সোলার টেকনো অ্যালায়েন্স নামে একটি প্রতিষ্ঠান ক্রিপ্টো কারেন্সির আড়ালে দুর্নীতির জাল বিস্তার করেছে ভারতে। সেই কোম্পানির হয়ে কয়েকটি বিজ্ঞাপন করেছেন অভিনেতা গোবিন্দ। এই পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে কথা উঠেছে, ওই প্রতিষ্ঠানের কাজকে সমর্থন করছেন গোবিন্দ।

ওড়িশার অর্থনৈতিক অপরাধ দমন শাখার কর্মকর্তা জে এন পঙ্কজ জানিয়েছেন, শিগগিরই অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করা হবে। গোবিন্দকে জিজ্ঞাসাবাদ করার জন্য একটি টিম যাবে মুম্বাই।

কর্মকর্তা আরও বলেন, ‘তদন্তের স্বার্থে গোবিন্দকে জিজ্ঞাসাবাদ করা হবে। অভিনেতা এই ঘটনায় অভিযুক্ত কিংবা সন্দেহভাজন নন। যদি দেখা যায়, অভিযুক্ত প্রতিষ্ঠানের সঙ্গে গোবিন্দ বিজ্ঞাপনের চুক্তিতেই সীমাবদ্ধ ছিলেন, তা হলে তাকে সাক্ষী হিসেবে পেশ করা হবে।’

এই খবর ছড়িয়ে পড়ার পর অভিনেতার মুখপাত্র বলেন, ‘গোবিন্দ কোনোভাবেই এই ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত নন। অর্ধসত্য খবর প্রকাশ করা হচ্ছে। ওই প্রতিষ্ঠানের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১০

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১২

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৩

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৪

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৫

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৬

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

১৭

বেফাঁস মন্তব্যের জেরে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

১৮

ইসলামে পিতার সম্মান

১৯

সন্তানের ঐতিহাসিক পারফরম্যান্স দেখতে অবশেষে যুক্তরাষ্ট্রে ভোজেনিয়ার মা

২০
X